কৃষি সময়
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরের মাটিতে ফলছে সুস্বাদু কমলা

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরের মাটিতে এবার দার্জিলিং জাতের কমলা চাষাবাদ হচ্ছে। সাদাত হোসেন শাকিল নামের এক তরুণ উদ্যোক্তা এ চাষাবাদ করে ব্যাপক সফলতা পেযেছেন। তার বাগানের ২শ’কমলা গাছ থেকে এবার তিনি সব কলচ বাদে বছরে সাত রাখ লাখ টাকা লাভের আশা করছেন। যা এখানকার চাষীদের উজ্জিবিত করেছে। সম্ভাবনা দেখাচ্ছে। সফল এ উদ্যোক্তা বিরল উপজেলার রামপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,শাকিল পাঁচ বছর আগে মাত্র ৫০ হাজার টাকায় ২০০টি কমলার চারা কিনে বির উপজেলার রামপুর মোল্লাপাড়া গ্রামে বাগান তৈরির উদ্যোগ নেন। যশোর থেকে সংগ্রহ করেন চারা।। ইউটিউবের ভিডিও দেখে শুরু করেন বাগান তৈরির কাজ। বাগান তৈরির এক বছর পর থেকেই গাছে ফল আসতে শুরু করে। সুগন্ধি ধান ও বেদানা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সাফল্য পান এই উদ্যোক্তা। পাশাপাশি একই বাগানে চাষ করেছেন লটকন।

কমলা বাগানে গিয়ে দেখা যায় প্রতটি গাছে ধরেছে প্রচুর কমলা। ডালে ডালে কমলার ভাওে ন্যুয়ে পড়েছে। এই মৌসুমে খরচ বাদে কমলা বিক্রি করে সাত লাখ টাকা লাভের আশা করা হচ্ছে। ২০২৩ সাল থেকেই প্রতি বছর বাগান থেকে কমপক্ষে ২০০ মণ করে কমলা উৎপাদন করছেন তিনি। বর্তমানে প্রতিকেজি কমলা বিক্রি করছেন ১৫০ টাকা দরে।

এ উদ্যোক্তা বলেন, ‘আমার এক বন্ধুর মাধ্যমে কমলা চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে নিজেই বাগান করার সিদ্ধান্ত নিই। এখন আমার একর জমিতে ২০০টি কমলা গাছ রয়েছে। বাগানে চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ করছি। বছরে প্রায় ২০০ মণ কমলা উৎপাদিত হয়। ফলন ভালো হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কমলা বিক্রি করতে পারছি। কমলা বাগানে আড়াআড়িভাবে লটকনের গাছ লাগিয়েছি। আশা করছি, আগামী বছর থেকে গাছে লটকন ধরবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, তরুণ উদ্যোক্তা শাকিল একই জমিতে পরিকল্পিতভাবে স্তরে স্তরে তিন ধরনের ফলের আবাদ করেছেন। তার এই উদ্যোগ বেশ সম্ভাবনাময়। এরই মধ্যে তিনি বাগান থেকে ভালো লাভ পাচ্ছেন। তার সফলতা দেখে এলাকার বেকার যুবকরাও কৃষিতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস পালনে প্রবাস ফেরত মাজেদুলের সাফল্য

1

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

2

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

3

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

4

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি খাত

5

কক্সবাজার সমুদ্র সৈকত প্লাস্টিকে শ্বাসরুদ্ধ

6

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

7

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

8

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

9

বিলুপ্তির পথে সাদা বক

10

৫০ বছরের পুরোনো সবজি হাট

11

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

12

মেঘনা পাড়ে শতকোটি টাকার শুঁটকি উৎপাদন

13

১০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

14

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

15

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

16

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

17

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

18

৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

19

হাইমচরে শতকোটির সুপারি বাণিজ্য

20