কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

কৃষি সময় ডেস্কঃ  ২০২৬-২৭ অর্থবছরে বিশ্বের ২৭টি দেশে অনুষ্ঠিতব্য ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রসার বাড়ানোর বড় উদ্যোগের অংশ হিসাবে এই মেলা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইপিবির ১৪৯তম পরিচালনা পর্ষদের সভায় এই আন্তর্জাতিক মেলা ক্যালেন্ডার মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী ও ইপিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে, যার বাস্তব প্রতিফলন আগামী দুই-তিন মাসের মধ্যে দেখা যাবে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

ইপিবির নিয়মিত আন্তর্জাতিক মেলা ক্যালেন্ডার ও বৈশ্বিক বাজার সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ ১০টি প্রধান বাজারসহ বিশ্বের ২৭টি দেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এসব মেলায় ১২টি সম্ভাবনাময় খাতকে প্রাধান্য দেওয়া হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই মেলা শুরু করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

1

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

2

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

3

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

4

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

5

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

6

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

7

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

8

পলি জমে নদীর তলদেশ ভরাট

9

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

10

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

11

বেগুন চাষে মাঈনের সাফল্য

12

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

13

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

14

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

15

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

16

পেঁপে গাছ পঁচে ২০ লাখ টাকার ক্ষতি

17

এলএনজি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

18

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

19

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

20