কৃষি সময়
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁয় কৃষি জমিতে অবৈধ ইটভাটা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাপাহার ্উপজেলার কলমুডাঙ্গা এলাকায় ওই ভাটা নির্মাণ হচ্ছিল। উপজেলা প্রশাসন ভাটা মালিককে এক রাখ টাকা জরিমানা সহ সকল প্রকার কর্মকান্ড বন্ধ ঘোষনা করে। 

 রোববার বিকেলে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় ‘স্টার ব্রিকস’ নামের একটি নির্মাণাধীন ভাটায় এই অভিযান চালানো হয়।
জানা গেছে, কৃষিজমিতে নিয়মনীতির তোয়াক্কা না করেই ওই ইটভাটা তৈরির কাজ চলছিল। বিষয়টি নজরে এলে কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ভাটা মালিককে ডেকে সতর্ক করেছিলেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের সেই মৌখিক নির্দেশ উপেক্ষা করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন মালিক।

এরই প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা ও কৃষিজমি বাঁচাতে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

1

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

2

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

3

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

4

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

5

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

6

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

7

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

8

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

9

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

10

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

11

জেলের জালে ধরা এক মণের কাতলা

12

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

13

সুপার হট মরিচে চাষে কামালের সাফল্য

14

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

15

দুই লজ্জাবতী বানর উদ্ধার

16

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

17

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

18

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

19

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

20