কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার করা হয়েছে। আমন মৌসুমে চাষাবাদের জন্য সেচের পানি সরবরাহ নিশ্চিত করতে এ পরিষ্কার অভিযান চালায় স্থানীয়রা। 

বুধবার দিনব্যাপী উপজেলা ব্রহ্মপুর গ্রাম থেকে দামুকদিয়া গ্রাম পর্যন্ত স্থানীয় কৃষকরা এ অভিযান পরিচালনা করেন।

তারা জানান, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এস-৯ খালটি সংস্কার ও পরিষ্কার না করায় প্রায় ১৩ কিলোমিটার আগাছা ও আবর্জনায় ভরে যায়। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সেচব্যবস্থা প্রায় অচল হওয়ার উপক্রম হয়েছে।

তাই উপজেলার মনোহরপুর গ্রামে দেড় শতাধিক কৃষক কয়েকটি দলে বিভক্ত হয়ে খাল পরিস্কার অভিযান শুরু করেন। 
দিনব্যাপী প্রায় ১৩ কিলোমিটার খালের কচুরিপানা ও আগাছা অপসারণ করা হয়। এতে ওই এলাকার হাজারো কৃষক উপকৃত হবেন বলে আশা তাদের।

স্থানীয় কৃষকরা জানান, খালের দুরবস্থার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত কৃষকদের নিজেদের উদ্যোগেই খাল পরিষ্কারের কাজ শুরু করতে হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

1

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

2

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

3

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

4

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

5

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

6

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

7

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

8

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

9

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

10

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

11

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

12

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

13

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

14

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

15

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

16

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

17

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

18

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

19

বিশ্বজুড়ে গম উৎপাদন কমতে পারে

20