কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

গাজীপুর প্রতিনিধিঃ কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান বা মিনারেল কনসেন্ট্রেট তৈরির অভিনব প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গবেষকরা। 

গাকৃবির সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গবেষণায় দেখা গেছে, শুকানো কাঁঠালের বীজে প্রায় ২ শতাংশ খনিজ থাকে। তবে নতুন প্রযুক্তির মাধ্যমে তা ঘনীভূত করে ৩৩ শতাংশেরও বেশি খনিজসমৃদ্ধ উপাদান তৈরি করা সম্ভব হয়েছে। অর্থাৎ এতে খনিজের ঘনত্ব প্রায় ১৬-১৭ গুণ বাড়ে। শিক্ষা মন্ত্রণালয়ের ‘গ্র্যান্টস ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড এডুকেশন’ (জিএআরই) প্রজেক্টের অর্থায়নে গবেষণাটি সম্পন্ন হয়। গাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সক্রিয় পৃষ্ঠপোষকতায় এটি বাস্তবায়ন হয়। , বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. এমদাদুল হক ও স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেন দীর্ঘ তিন বছর গবেষণা করে ২০২৫ সালের নভেম্বরে এ প্রযুক্তি উদ্ভাবন করেন। উদ্ভাবনটি এরই মধ্যে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) থেকে পেটেন্ট অর্জন করেছে।

প্রধান উদ্ভাবক প্রফেসর ড. এমদাদুল হক বলেন, ‘কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান তৈরির এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে দেশে নতুন পুষ্টিসমৃদ্ধ খাদ্যপণ্য উন্নয়ন করা যাবে। পাশাপাশি কাঁঠালভিত্তিক শিল্পের বিকাশ, কৃষকের আয় বৃদ্ধি ও কৃষিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নতুন সুযোগ সৃষ্টি হবে।’

গাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি শুধু একটি পেটেন্ট অর্জন নয়, বাংলাদেশের কৃষি ও পুষ্টি গবেষণার একটি বড় মাইলফলক। আমাদের গবেষকরা প্রমাণ করেছেন কৃষিজ বর্জ্য হিসেবে পরিচিত একটি উপাদানকে কীভাবে উচ্চমূল্যের পুষ্টিসমৃদ্ধ সম্পদে রূপান্তর করা যায়। গবেষণাগারের উদ্ভাবনকে শিল্প ও সমাজের উপযোগী করে মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।’

যে কাঁঠালের বীজ এতদিন রান্নাঘর কিংবা বাজারে বর্জ্য হিসেবে ফেলে দেয়া হতো, তা এখন দেশের পুষ্টিনিরাপত্তা ও খাদ্য শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

1

কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ

2

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

3

জেলের জালে ধরা এক মণের কাতলা

4

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

5

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

6

খুলনায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

7

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

8

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

9

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

10

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

11

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

12

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

13

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

14

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

15

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

16

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

17

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

18

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

19

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

20