কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা


রাজবাড়ী প্রতিনিধিঃ পদ্মা নদী থেকে জেলেদের ধরা দুটি বাঘাড় মাছ বিক্রি হয়েছে সোয়া লাখ টাকায়। মাছ দুটির ওজন ২৬ কেজি ও ৩২ কেজি। 

বৃহস্পতিবার রাজবাড়ী জেলায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উন্মুক্ত নিলামে মাছ দুটি বিক্রি করা হয়। 

জানা যায়,বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেন স্থানীয় জেলে চালাক ও মইনটের নয়ন হালদারসহ তাদের সহযোগীরা। এ সময় চালাকের জালে ২৬ কেজি ওজনের এবং নয়ন হালদারের জালে ৩২ কেজি ওজনের দুটি বাঘাড় মাছ ধরা পড়ে। বড় আকৃতির মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সেগুলো একনজর দেখতে ভিড় করেন।

পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে আনা হয়। ওজন শেষে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৬ কেজির মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৩২ কেজির মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে কিনে নেন তিনি। এতে মাছ দুটি কিনতে তার মোট খরচ হয় ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

পরবর্তীতে অনলাইনের মাধ্যমে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তিনি মাছ দুটি সিলেটের এক প্রবাসীর কাছে বিক্রি করেন। এর মধ্যে ২৬ কেজির বাঘাড়টি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা এবং ৩২ কেজির বাঘাড়টি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

1

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

2

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

3

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

4

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

5

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

6

২৮ ভারতীয় গরু জব্দ

7

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

8

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

9

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

10

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

11

সবজির গ্রাম মীরের বাড়ি

12

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ

13

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

14

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

15

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

16

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

17

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

18

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

19

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

20