কৃষি সময়
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল




 নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড়ের মধ্যে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে একটি সিংহী। এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে আতঙ্ক দেখা দেয় চিড়িয়াখানা জুড়ে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। বর্তমানে সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
মন্ত্রণালয় জানায়,চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো সেটা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের নিকট পেশ করবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা এবং উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

1

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

2

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

3

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

হ্যাচিং এগ রপ্তানী শুরু

6

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

7

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

8

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

9

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

10

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

13

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

16

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

17

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

18

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

19

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

20