কৃষি সময়
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক 
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ে পানি ঢোকার আগেই সকল ধান কেটে ফেলতে হবে। ধান যেন কোনোভাবেই নষ্ট না হয় সে দিকে নজর রাখতে হবে।

মন্ত্রী আজ কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওড়াঞ্চলের ধান কাটার অগ্রগতিসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে সমন্বয় করে যথাসময়ে হাওড়াঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যে সকল অঞ্চলের ধান আগে কাটার উপযোগী, প্রয়োজনে সেখানে পার্শ্ববর্তী এলাকা থেকে হার্ভেস্টার ও ধান কাটার শ্রমিক এনে ধান কাটতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে  তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ¦ালানি তেলের সরবরাহ রয়েছে বলে মন্ত্রী হাওড়াঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণকে অবহিত করে বলেন, কৃষি খাতের জন্য জ¦ালানি তেলের সমস্যা হবে না।

সভায় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

1

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

2

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

3

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

4

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

5

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

6

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

7

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

8

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

9

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

10

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

11

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

12

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

13

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

14

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

15

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

16

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

17

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

18

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

19

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

20