কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

যশোর প্রতিনিধিঃ যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে নেমেছেন স্থানীয়রা।

ভবদহের আমডাঙ্গা খালে জমে থাকা কচুরিপানা, শেওলা ও পলি অপসারণের মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়।  

শুক্রবার সকাল থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে শতাধিক মানুষ খালে নেমে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

সরেজমিনে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে পাড় ধসে পড়েছে। এ ছাড়া খালের ভেতরে বিপুল পরিমাণ গাছপালা, কচুরিপানা ও শেওলা জমে স্বাভাবিক নাব্যতা হারিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী খাল খননের পর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পাড় ভেঙে এখন তাদের বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।

সংগ্রাম কমিটির নেতারা জানান, আমডাঙ্গা খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ভবদহ এলাকার জলাবদ্ধতা দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। খালটি দ্রুত সংস্কার ও পলি অপসারণ করা গেলে অনেকাংশে পানি নিষ্কাশন সমস্যার সমাধান সম্ভব হবে। বর্তমানে নদীর পানির স্তর জলাবদ্ধ এলাকার চেয়ে প্রায় চার ফুট নিচে অবস্থান করছে। তাই খালটি দ্রুত ড্রেজিং (যান্ত্রিক খনন) করে পলি অপসারণ করা গেলে জমে থাকা পানি সহজেই নদীতে নেমে যেতে পারবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

1

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

2

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

3

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

4

বন্যায় মৃত্যু ৫১ জনের

5

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

6

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

9

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

10

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

11

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

12

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

13

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

14

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

15

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

16

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

17

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

18

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

19

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

20