কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ

 টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে দশটায় সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ দিদারুল আহসান। ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

প্রশাসক ডাঃ দিদারুল আহসান বলেন, ‘পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি অঞ্চলে সবুজায়নের লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এটি পরিবেশ ও মানবতার কল্যাণে একটি জাতীয় দায়িত্ব। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকাংশে মোকাবিলা করা সম্ভব হবে।’

এসময় উপস্থিত ছিলেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইতি রাণী সরকার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মামুন অর রশিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

1

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

2

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

3

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

4

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

5

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

8

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

9

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

10

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

11

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

12

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

13

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

14

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

15

বেগুন চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

16

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

17

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

18

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

19

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

20