কৃষি সময়
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিলা কর্তনে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য

মৌলভীবাজার সংবাদদাতাঃ 
মৌলভীবাজারের বড়লেখায় প্রশাসনের নাকের ডগায় চলছে টিলা কাটা। এতে একদিকে যেমন গাছপালা উজার হচ্ছে,তেমনি পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। 

জানা যায়,বড়লেখা উপজেলা পরিষদের ৩/৪ মিটারের পাশেই চলছে বৈধভাবে প্রাকৃতিক টিলা কাটা। গাছপালা উজাড় ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এঙ্কেভেটর দিয়ে এসব টিলা কাটা হচ্ছে। কয়েকজন প্রভাবশালী প্রকাশ্য এই অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা প্রশাসনকে জানালেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। 

বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে দেখা যায়, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজের পূর্ব পাশের একটি বিশাল টিলা প্রকাশ্যে এঙ্কেভেটর দিয়ে কর্তন চলছে। টিলা কর্তনের সঙ্গে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা।

স্থানীয়রা অভিযোগ করেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কতিপয় অসাধু ব্যক্তি এসব কর্মকান্ড চালাচ্ছেন। স্থানীয় প্রমাসনকে ফোনে টিলা কাটার বিষয়ে জানালে তারা মাঝে মধ্যে সেখানে যাচ্ছেন। কিন্তু তার আগেই সেখান থেকে লোকজন সওে যাচ্ছেন। তখন প্রশাসনের লোকজন চলে আসে। তারা আসার পরে আবার শুরু হয় একই কর্মকান্ড। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা মাহবুব আলম মাহবুব জানান, খবর পাওয়ার পর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী পাঠিয়ে খবর নিয়েছেন। টিলা কর্তনে ব্যবহৃত এঙ্কেভেটর ঘটনাস্থলে থাকলেও কাউকে পাওয়া যায়নি। কাজ বন্ধ রয়েছে। আবার টিলা কাটা শুরু করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

1

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

2

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

3

বাদুড়ের ‘বাড়ি’

4

টার্কি মুরগির খামারে লাবলুর সাফল্য

5

শোলমারী নদী এখন মরা খাল

6

ভারত থেকে আসা ১১.৫০০ টন চাল ফেরত যাচ্ছে

7

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

8

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

9

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

10

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

11

সুন্দরী গাছ কার্বন শোষণের ক্ষমতা হারিয়েছে

12

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

13

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

14

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

15

হলুদ মাল্টায় মাসুদের ভাগ্য বদল

16

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

17

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

18

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

19

‘সীড ভিলেজ’ হচ্ছে ৪০ উপজেলায়

20