কৃষি সময়
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরিচ খেতে অচেনা রোগের থাবায় বিপাকে কৃষক

গাইবান্ধা সংবাদদাতাঃ 
গাইবান্ধার চরাঞ্চল সহ বিভিন্ন উপজেলায় মরিচ খেতে অজানা রোগের আক্রমণ দেখা দিয়েছে। এ রোগে মরিচ পচে যাচ্ছে। এরপর ধীরে ধীরে গাছ ঝিমিয়ে পড়ছে এবং একপর্যায়ে পুরো গাছ মরে যাচ্ছে। কৃষকরা গাছ বাঁচাতে নানা ধরনের কিটনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

জানা যায়,চলতি মওসুমে গাইবান্ধায় ১ হাজার ৯৫৬ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ হচ্ছে। এরমধ্যে সদর উপজেলায় ৬৮ হেক্টর, সাদুল্লাপুরে ১৬৫, পলাশবাড়িতে ৪৫, গোবিন্দগঞ্জে ১৪৫, সুন্দরগঞ্জে ১২২, সাঘাটায় ৪৯১ ও ফুলছড়িতে ৯২০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।

গাইবান্ধায় বন্যা-পরবর্তী চাষাবাদে জেলার চরাঞ্চলগুলোতে সবুজের সমারোহ। বিশেষ করে জেলার চার উপজেলার ১৬৫টি চরে বিভিন্ন ফসলের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বছর গত তিন দিন বাদে আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় বেশির ভাগ ফসলের আবাদও হয়েছে ভালো। তবে মরিচের খেত নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। 

চাষিদের ভাষ্য, প্রথমে গাছের কয়েকটি মরিচ পচে যাচ্ছে। এরপর ধীরে ধীরে গাছ ঝিমিয়ে পড়ছে এবং একপর্যায়ে পুরো গাছ মরে যাচ্ছে। পূর্ব অভিজ্ঞতা ও স্থানীয়ভাবে পাওয়া পরামর্শের ভিত্তিতে অনেকে এটিকে ছত্রাকজনিত পচন রোগ মনে করছেন। সে অনুযায়ী একাধিকবার ছত্রাকনাশকসহ বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না তারা। 

মরিচের খেত ঘুরে দেখা যায়, অনেক জমির গাছেই রোগের লক্ষণ রয়েছে। কোনো গাছের মরিচ পচে গেছে, কোনো গাছের পাতা ঝরে ঝিমিয়ে পড়েছে। আবার কোনো কোনো গাছ প্রায় মরে যাওয়ার অবস্থায় রয়েছে। রোগের লক্ষণ দেখে কৃষকরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করলেও তেমন উন্নতি হচ্ছে না।

ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর চর ও কঞ্চিপাড়া ইউনিয়নের খোলাবাড়িসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, চরাঞ্চলের কৃষকরা জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ সেচ দিচ্ছেন, কেউ সার প্রয়োগ করছেন, আবার কেউ আগাছা পরিষ্কার ও কীটনাশক ছিটাচ্ছেন। অনেক কৃষক পরিবারের নারী সদস্যদের নিয়েও মাঠে কাজ করছেন। তবে পরিচর্যার পাশাপাশি মরিচের অচেনা রোগ নিয়ে তাদের চোখেমুখে দেখা গেছে দুশ্চিন্তার ছাপ।

ফুলছড়ি উপজেলার রতনপুর এলাকার কৃষক হাবিল মিয়া বলেন, এখন পর্যন্ত মরিচ চাষে ৩ লাখ টাকার বেশি খরচ হয়েছে। গাছে মরিচ ধরতে শুরু করেছিল। আবহাওয়াও ভালো ছিল। কিন্তু হঠাৎ এই রোগে সব এলোমেলো হয়েছে। দুই বিঘা জমির ফসল প্রায় শেষ। চার-পাঁচ দফা কীটনাশক স্প্রে করেও কোনো সমাধান হয়নি। শুধু ওই দুই বিঘাতেই দেড় লাখ টাকার বেশি লোকসান হয়েছে। বাকি তিন বিঘা জমির অবস্থাও ভালো নয়। স্থানীয় একটি কীটনাশকের দোকান থেকে বাকিতে ওষুধ নিয়ে সেগুলো প্রয়োগ করেছেন বলেও জানান তিনি।

একই এলাকার কৃষক হাবিল মিয়া এবার পাঁচ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। আশ্বিন মাসের দিকে জমিতে মরিচ লাগানোর পর থেকে ভালো ফলনের প্রত্যাশা ছিল তার। কিন্তু অচেনা রোগে ইতোমধ্যে দুই বিঘা জমির মরিচ প্রায় নষ্ট হওয়ার পথে।
আরেক কৃষক রেজাউল মিয়া বলেন, এর আগে মরিচের গাছে একই ধরনের সমস্যা দেখা দিলে পচন রোগের ওষুধ প্রয়োগে ভালো হয়েছে। কিন্তু এবার বারবার ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। গাছ মরে যাচ্ছে। রোগটি আসলে কী, তা তারা বুঝতে পারছেন না। 

কৃষকদের অভিযোগ, ফসলের মাঠে সরকারি কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়মিত পাওয়া না গেলেও বিভিন্ন কীটনাশক ও বীজ কোম্পানির প্রতিনিধিদের বেশ তৎপর দেখা যায়। তারা কৃষকদের ফসলের সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানের ওষুধ, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারে উৎসাহিত করেন। এতে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি বা অনুপযুক্ত কৃষি উপকরণ ব্যবহারের ঝুঁকিতে পড়ছেন কৃষকরা।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপউপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, কৃষকদের উন্নয়নে ও তাদের প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সব সময় কৃষকদের পাশে থেকে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশনা রয়েছে। এই বিষয়টিও খোঁজ-খবর নিয়ে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

1

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

2

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

3

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

4

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

5

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

6

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

7

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

8

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

9

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

10

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

11

নেপালি কলা চাষে আসিফের ভাগ্যবদল

12

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

13

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

14

প্লানিং কমিশনের সদস্যের বক্তব্য অবাক হয়ে শুনলেন সবাই ।। ড. ক

15

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

16

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

17

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

18

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

19

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

20