কৃষি সময়
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে জমে উঠেছে জলপাইয়ের হাট

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের বাগবাটি জলপাই হাটে চলছে জমজমাট কেনাবেচা। মৌসুমের শুরু থেকে হাটে আসছে বিপুল পরিমাণ জলপাই। বিক্রিও হচ্ছে চড়া দামে। এতে লাভবান হচ্ছে চাষীরা। এখনকার উৎপাদিত জলপাই ব্যবসায়ীদের হাত ধরে চলে যাচ্ছে সারা দেশের বাজারে। 

সিরাজঞ্জ সদর উপজেলার বাগবাটি সহ বিভিন্ন এলাকায় এখন জলপাই চাষাবাদ হচ্ছে। এক সময় কৃষকদের বাড়ির আঙিনায় লাগানো গাছ থেকে অল্প পরিমাণ জলপাই পাওয়া যেত। কিন্তু সময়ের পরিক্রমায় এ ফল বিক্রি করে লাভ হওয়ায় দ্রুত এসব এলাকায় বেড়েছে এর চাষাবাদ। এখন কৃষকের বাড়ির আঙিনা থেকে পতিত জমিতে জলপাই বাগান গড়ে উঠেছে। অনেক চাষী এখন এর  বাণিজ্যিক চাষাবাদ করছেন। এখান থেকে বিপুল পরিমাণ জলপাই উৎপাদন হচ্ছে। 

কৃষি বিভাগের তথ্যমতে এ উপজেলায় ১০১ হেক্টর জমিতে জলপাইয়ের আবাদ হয়েছে। এখাণ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯০৫ মেট্রিক টন। বিপুল পরিমাণ এই জলপাই কেনাবেচা কে কেন্দ্র করে বাগাবাটি এলাকায় গড়ে উঠেছে হাট। প্রতিদিন বসছে এ হাট। স্থানীয় চাষী সহ বিভিন্ন এলাকার জলপাই চাষীরা হাটে জলপাই বিক্রি করতে আসছেন। দুর-দুরান্তের ব্যবসায়ীরা আসছেন এখান থেকে জলপাই কিনতে। 

এই জলপাইয়ের হাটে বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া, কানগাতি, হরিনা বাগবাটি, খাগা, সুবর্ণগাতি, ফুলকোচা ও বাক্ষ্রমবাগ গ্রাম থেকে জলপাই নিয়ে আসেন বিক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি, পাবনা, নাটোর, টাঙ্গাইল, বগুড়া ও ঢাকার পাইকারসহ দূর-দূরান্ত থেকে পাইকারী ব্যবসায়ীরা এখান থেকে জলপাই কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। জলপাই গাছের তেমন পরিচর্যা করতে হয় না, দিতে হয় না কোনো প্রকার কীটনাশক। তাই জলপাই চাষিরা সহজেই লাভের মুখ দেখতে পান। সেজন্য বাড়ছে জলপাইয়ের চাষ।

এই হাটে চাষীরা প্রতিদিন সকালে অটোরিকশা, ভ্যান ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে নিয়ে আসছে বস্তাবোঝাই জলপাই। মাটিতে বিছানো পলিথিনে ঢেলে স্তুূপ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখান থেকেই পাইকারি ব্যবসায়ীরা জলপাই কিনে ওজন করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় । এখানে দিনে অন্তত ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই বিক্রি হচ্ছে বলে জানা গেছে, যার মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।

বাগবাটি জলপাই হাটের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, জলপাই গাছে মুকুল আসার পরই মালিকদের গাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা গাছ ক্রয় করেন। আকার ভেদে প্রতিটি গাছে ১০ থেকে ১৫ মণ পর্যন্ত জলপাই ধরে। পাইকারি দরে প্রতি মণ কেনা হয় ৭০০ টাকা থেকে ৯০০ টাকা। এই জলপাই বাজারে প্রতি মন ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। প্রতিদিন এই হাটে সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকার জলপাই বেচাকেনা হয়।

স্থানীয় জলপাইয়ের ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফ আলী বলেন, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বাগবাটিতে নিয়মিত হাট বসে। কিন্তু মৌসুম শুরু হওয়ায় প্রতিদিনই বসে জলপাইয়ের হাট। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার সাদাত জানান, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ এই তিন মাস জলপাইয়ের মৌসুম। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ টক জাতীয় এই ফল সরাসরি খাওয়া গেলেও আচার হিসেবেই বেশি জনপ্রিয়। তিনি বলেন জলপাই গাছের তেমন পরিচর্যা করতে হয়না । এই ফলটি কৃষকদের বাড়তি আয়ের উৎস। জেলায় ফলটির উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

1

১০ বিঘা জমির ধান নস্টের অভিযোগ

2

পাটের ভালো দাম খুশি কৃষক

3

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

4

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

5

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

6

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

7

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

8

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

9

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

10

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

11

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

12

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

13

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

14

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

15

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

16

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

17

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

18

আলু তুলছে না কৃষক ঃ বিপাকে হিমাগার মালিকরা

19

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

20