কৃষি সময়
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝড়-বৃষ্টিতে নুয়ে পড়েছে ধান

নাটোর সংবাদদাতাঃ 
নাটোরের বাগাতিপাড়ায় প্রচন্ড ঝড়ো বৃষ্টিতে বিভিন্ন ফসলি মাঠের রোপা আমন ধান মাটির সাথে নুয়ে পড়েছে। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন অবস্থায় ক্ষতিগ্রস্থ কৃষকরা হতাশ হয়ে পড়েছে। 

জানা গেছে, বাগাতিপাড়া উপজেলায় চলতি মৌসুমে ৬ হাজার ৩৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। কমবেশি উপজেলার প্রায় সব ইউনিয়ন ও পৌরসভায় এ ধানের আবাদ হয়েছে। এর মধ্যে কালিকাপুর এলাকায় সর্বোচ্চ ৪৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এ ছাড়া জামনগরে ৪৮৫, হিজলীতে ৪২০ এবং দয়ারামপুরে ৪১৬ হেক্টর জমিতে এ ধানের আবাদ হয়েছে।

কৃষকরা বলছেন,ধান চাষে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। ধান ঘরে তোলার প্রস্তুতির সময় ঝড়-বৃষ্টিতে ফসল মাটিতে পড়ে যাওয়ায় তারা দুশ্চিন্তায় রয়েছেন। এতে ধান কাটতে বাড়তি শ্রম ও খরচের প্রয়োজন হতে পারে। পাশাপাশি ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কাও করছেন তারা।

জামনগর এলাকার কৃষক মুনসুর আলী বলেছেন,অনেক কষ্ট করে ধান চাষ করেছি। এবার ভালো ফলনের আশা ছিল। কিন্তু ঝড়-বৃষ্টিতে জমির ধান পড়ে গেছে। এখন ধান কতটা ঘরে তুলতে পারব, তা নিয়ে চিন্তায় আছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় জানান, যেসব জমির ধান হেলে পড়েছে, সেগুলো আঁটি বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর যেসব ধানগাছ একেবারে মাটিতে পড়ে গেছে, সেগুলো থেকেও যেন কৃষকরা ফলন পান, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

1

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

2

উত্তরাঞ্চলে একাধিক “কৃষি অর্থনৈতিক অঞ্চল” স্থাপনের পরিকল্পনা

3

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

4

গাছ লাগানোই যার নেশা

5

১০ মণ পিরানহা মাছ ধ্বংস

6

আলুর পর করলাতেও লোকসান

7

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

8

১৫০০ বস্তা সার জব্দ

9

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

10

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

11

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্র

12

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

13

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

14

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

15

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

16

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ

17

সীতাকুণ্ডে সাত টন ইলিশসহ ৪ বোট জব্দ

18

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

19

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

20