কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

চট্রগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন,পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যার্ত মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায় ও কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সেজন্য তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন। এলাকার অবস্থা ও বন্যার পানির অবস্থা সম্পর্কে তিনি জেনেছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

চিকিৎসা সেবার বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা আরও জানান, পানিবাহিত যে রোগগুলো হয়, বিশেষ করে চর্মরোগ ও আমাশয় ইত্যাদি নিরাময়ের জন্য তিনি সিভিল সার্জন ও অন্যান্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন।

দ্রুত সময়ের মধ্যে বন্যাকবলিত গ্রামগুলোতে, বাড়িঘরে মানুষের কাছে যাতে ওষুধ পৌঁছায় তিনি সেই নির্দেশ দিয়েছেন।

এসময় জেলা পুলিশ সুপার মাসুদ আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ও সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

1

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

2

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

3

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

4

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

5

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

6

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

7

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

8

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

9

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলনের আশা

10

পেঁপে আর মাছ চাষে ১০ লাখ টাকা লাভের আশা ঈশ্বরের

11

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

12

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

13

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

14

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

সাত অবৈধ বাঁধ অপসারণ

17

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

18

বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20