কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, জীববচিত্র্য ও জনস্বাস্থ্যের বিষয়গুলোকে কেন্দ্রস্থলে রেখে সমন্বিত ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। উন্নয়নের নামে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হলে তার চূড়ান্ত মূল্য সমাজকেই দিতে হয়। 


বুধবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে “ওয়ান হেলথ কার্যক্রমঃ সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত কৌশল”-শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাস্তা বা অবকাঠামো নির্মাণ করা সম্ভব হলেও একটি সুন্দরবন কিংবা একটি বুড়িগঙ্গা নদী নতুন করে সৃষ্টি করা যায় না। জলবায়ু পরিবর্তন, মহামারি ও পরিবেশগত সংকট আমাদের বারবার মনে করিয়ে দেয়—প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং মানুষ প্রকৃতির মালিক নয়, বরং এর অবিচ্ছেদ্য অংশ।


পরিবেশ উপদেষ্টা বলেন, ওয়ান হেলথ কার্যক্রম বাস্তবায়নে অতিরিক্ত প্রক্রিয়াভিত্তিক জটিলতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।এসব সীমাবদ্ধতা দূর করতে জাতীয় ও জেলা পর্যায়ে কার্যকর পরামর্শক কমিটি গঠন এবং প্রতিটি মন্ত্রণালয়ে সুস্পষ্ট ফোকাল পয়েন্ট নির্ধারণ করা প্রয়োজন।



উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় পর্যায়ে একটি অ্যাডভাইজরি কমিটি গঠন করা যেতে পারে। তিনি বলেন, ‘প্রক্রিয়া হতে হতে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। অনেক কিছু অনলাইনে করা যায়।’ রিজওয়ানা হাসান বলেন, যে মন্ত্রণালয় দ্রুত কাজ করতে পারে তাদের দায়িত্ব দিতে হবে, যদিও দ্রুত কাজের পেছনে কখনো সক্ষমতার ঘাটতি থাকে। জমি অধিগ্রহণের জটিলতা এড়িয়ে সরাসরি সরকারিভাবে জমি কেনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ পাঁচ বছরের প্রকল্পে জমি অধিগ্রহণেই আড়াই-তিন বছর চলে যায়।’  তিনি বলেন, যা সৃষ্টি করতে পারবেন না, তা ধ্বংসের অধিকার কারও নেই।’ 


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা: মো. সায়েদুর রহমান, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বক্তব্য রাখেন।


প্রবন্ধ উপস্থাপন করেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির এবং প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান।


জানা যায়, ওয়ার্ল্ড ব্যাংকের গ্র্যান্ট মানি (অনুদান) প্যান্ডামিক ফান্ড সেক্রেটারিয়েট বাংলাদেশকে ২৫ মিলিয়ন ইউএস ডলারের অনুদান দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে।এই ফান্ডের আওতায় তিন মন্ত্রণালয়ের একটি সমন্বিত প্রকল্প (ওয়অন হেল্থ প্রজেক্ট) হাতে নেয়া হয়েছে। যা নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। একটি ডিপিপির অধিনে এই প্রকল্প হলেও তিন মন্ত্রণালয়ে তিনজন প্রকল্প পরিচালক থাকবেন বলে সংশ্লিষ্টরা জানান।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

1

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

2

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

10

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

11

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

12

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

13

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

14

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

15

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

16

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

19

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

20