কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

যশোর প্রতিনিধিঃ যশোরে দেশের একমাত্র সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান থেকে মিলছে না কাঙ্খিত সুফল। ৫০ কোটি টাকা ব্যায়ে নির্মিত প্লানটি পরিচালনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ফলে শহরের অলি-গলিতে জমছে বাসাবাড়ির বর্জ্যরে স্তূপ, যা এখন নাগরিকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধ আর নোংরা পানির কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন প্লান্ট এলাকার বাসিন্দারা।

জানা যায়, বর্জ্যকে সম্পদে রূপান্তরের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে যশোরের ঝুমঝুমপুরে ১৩ দশমিক ২৫ একর জায়গার ওপরে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দেশের একমাত্র এ প্লান্টটি নির্মাণ করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল পুরো শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সংগৃহীত বর্জ্য থেকে নিয়মিত জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা। পরিকল্পনা ছিল শুধু যশোর পৌরসভা নয়, বরং পাশের ঝিকরগাছা পৌরসভা ও নিকটবর্তী এলাকা থেকেও বর্জ্য এনে এখানে প্রক্রিয়াজাত করা। এমনকি সেপটিক ট্যাংকের বর্জ্য দিয়ে তৈরি বায়োগ্যাস পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে বাণিজ্যিক ভিত্তিতে সরবরাহেরও একটি পরিকল্পনা ছিল।

সঠিকভাবে পরিচালনার অভাবে মুখ থুবড়ে পড়েছে প্লান্টটি। এ প্রকল্প থেকে পৌরসভার মোট আয় হয়েছে ১৫ লাখ টাকা। ধারাবাহিক লোকসান ও পরিচালনা সংকট কাটাতে গত কয়েক বছর প্লান্টটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া হয়েছিল। বর্তমানে সীমিত পরিসরে কেবল জৈব সার তৈরি হলেও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন। ফলে পুরো যশোর শহরের অলি-গলিতে ময়লার স্তূপ জমে থাকছে ও গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাশে নতুন নতুন ভাগাড় তৈরি হয়েছে। চালুর এক বছরের মধ্যেই থমকে যায় এর মূল কার্যক্রম। বহু আশার আলো দেখানো এ প্রকল্পে এখন সময়ের সঙ্গে স্থবিরতা নেমে এসেছে।

এমন অবস্থায় শহরের অলি-গলিতে জমছে বাসাবাড়ির বর্জ্যরে স্তূপ, যা এখন নাগরিকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধ আর নোংরা পানির কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন প্লান্ট এলাকার বাসিন্দারা। প্রকল্পের সুফল না পাওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী।

ঝুমঝুমপুর বর্জ্য প্লান্ট এলাকার বাসিন্দা হুমায়ন কবির বলেন, ‘ময়লার সঠিক ব্যবহার না হওয়াতে প্লান্টের ভেতরে ভাগাড়ে পরিণত হয়েছে। বৃষ্টি হলে সেই পানি পাশের এলাকাতে ঢ়ুকে যাচ্ছে। বিষাক্ত ও ময়লা পানি এলাকা দূষিত করছে। ছড়াচ্ছে নানা রোগও।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টা সমস্যার কারন হিসাবে জানান,প্রতিদিন প্রায় ৮০ টন বর্জ্য প্লান্টে নিয়ে আসা হয়। কিন্তু আধুনিক সেগ্রিগেশন যন্ত্রপাতির অভাব ও বর্জ্য আলাদাকরণ জটিলতার কারণে তারা প্রতিদিন সংগৃহীত বর্জ্যরে মাত্র ১৫ শতাংশ প্রক্রিয়াজাত করতে পারছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, ‘আপাতত আমাদের এ প্রকল্পটি কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সমস্যা সমাধানে বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। কয়েকটি মিটিংও করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এটির গতি ফেরাতে নানা উদ্যোগের কথা জানিয়েছে।

সম্প্রতি প্লান্টটি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে প্লান্টটির বেহাল দশা দেখে তিনি যশোর পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি এটিকে শিগগিরই পূর্ণ সক্ষমতায় চালুর আশ্বাস দেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

1

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

2

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

3

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

4

পেঁপে গাছ পঁচে ২০ লাখ টাকার ক্ষতি

5

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

6

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

7

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

8

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

9

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

10

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

11

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

12

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

13

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

14

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

15

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

16

হরিণের মাংস সহ আটক এক

17

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

18

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

19

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

20