কৃষি সময়
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালের বাগানে ১৪৬ প্রজাতির গাছ

খুলনা সংবাদদাতাঃ 
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের দলিত হাসপাতালে  প্রায় পাঁচ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে ১৪৬ প্রজাতির পাঁচ শতাধিক ঔষধি গাছের এক সমৃদ্ধ ভেষজ বাগান। যেখানে সারি সারি গাছে ঝুলছে পরিচিতিমূলক ফলক। রয়েছে অর্জুন, নিম, আমলকী, অশ্বগন্ধা, বাসকসহ নানা প্রজাতির উদ্ভিদ। বেসরকারি সংস্থা দলিত ভেষজ উদ্ভিদ সংরক্ষণ, এ সম্পর্কে মানুষের ধারণা বাড়ানো এবং ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্য ব্যতিক্রমী এ বাগান গড়ে তুলেছেন। এই হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়,২০০৪ সালে হাসপাতাল কমপ্লেঙ্ েভেষজ বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এখানে পুনর্নবা, জিনসিং, ব্রাহ্মী, গুলঞ্চ, হাড়জোড়া, তুলসী, কাঞ্চন, অশোক, শিবজটা, জাফরান, লজ্জাবতী, আকন্দ, অনন্তমূল, শতাবরী, সাদা চন্দন, কুমারী লতাসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। হাসপাতাল কমপ্লেঙ্রে প্রায় এলাকা জুড়েই এসব উদ্ভিদ লাগানো হয়েছে।

ভেষজ চিকিৎসা সম্পর্কে মানুষকে সচেতন করতে বাগানের গাছগুলো কাজে লাগানো হয়। যেমন অর্জুন ও নিমের প্রচলিত ব্যবহার সম্পর্কে রোগীদের জানানো হয়। তবে চিকিৎসার ওষুধ তৈরির উপাদান বাইরে থেকে সংগ্রহ করতে হয়; বাগানের গাছগুলো মূলত পরিচিতি ও সচেতনতা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে।

এই হাসপাতালের ব্যবস্থাপক প্রভাষ কুমার দাস বললেন, ‘গাছগাছালির মাধ্যমে চিকিৎসার প্রাচীন ধারার সঙ্গে মানুষকে পরিচিত রাখা এবং ভেষজ উদ্ভিদ সংরক্ষণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোংলা থেকে মাইগ্রেনের চিকিৎসা নিতে আসা মোহাম্মদ সাইদ বললেন, ‘তিন সপ্তাহ ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন। এখন ভালো বোধ করছেন।

দলিত হাসপাতালের তত্ত্বাবধায়ক উত্তম দাসের ভাষ্য, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভেষজ উদ্ভিদের পরিচিতি তুলে ধরা এবং এসব গাছ সংরক্ষণের গুরুত্ব বোঝাতেই বাগানটি গড়ে তোলা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল পরামর্শে নষ্ট ১৬ লাখ টাকার টমেটো ক্ষেত

1

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

2

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

3

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

4

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

5

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

6

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

7

২১ জেলে গ্রেফতার,১০ মণ ইলিশ জব্দ

8

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

9

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

10

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

11

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

12

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

13

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

14

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

15

ইলিশ শিকার করায় ৩৪ জেলেকে জরিমানা

16

সাগরে জাল ফেললেই লোকসান

17

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

18

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

19

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

20