কৃষি সময়
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় মৎস্য খাতে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাসসঃ 
বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার বিস্তারে দক্ষিণ এশিয়ার মৎস্যসম্পদ ও গ্রামীণ জীবিকা ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন এ অঞ্চলের বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।

তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গবেষণালব্ধ জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও সফল অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় জনগোষ্ঠী ও মৎস্যচাষিদের সম্পৃক্ততা বাড়ানো জরুরি।

শনিবার কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ‘দক্ষিণ এশিয়ায় জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সার্ক কৃষি কেন্দ্র ও শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিশুক) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সার্কভুক্ত বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য ও জলজ চাষ খাতে সৃষ্ট ঝুঁকি মোকাবিলার কৌশল, অভিযোজনের অভিজ্ঞতা এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মূল প্রবন্ধে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ে আরও গুরুত্ব দিতে হবে।

সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. শরীফুল ইসলাম অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বলেন, মৎস্য ও জলজ চাষে জলবায়ু অভিযোজন জোরদার করতে দেশভিত্তিক অভিজ্ঞতা বিনিময় এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ প্রয়োজন।

শিশুক-এর নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোরশেদ টেকসই ও জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং মৎস্যচাষিদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মৎস্য গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা তুলে ধরেন।
সার্ক সচিবালয়ের পরিচালক ও সার্ক মহাসচিবের প্রতিনিধি তানভীর আহমেদ তরফদার দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সার্ক কৃষি কেন্দ্রের গভর্নিং বোর্ডের সভাপতি শবনম শিবাকোটি মৎস্য ও জলজ চাষে জলবায়ু সহনশীলতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব বলেন, দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল জলজ চাষের প্রসার এবং মানুষের জীবিকা সুরক্ষায় আঞ্চলিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও জনগোষ্ঠীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। টেকসই জলজ চাষ পদ্ধতি গড়ে তোলা এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে গবেষক, নীতিনির্ধারক ও স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু ঝুঁকি পর্যালোচনা, জলবায়ু-স্মার্ট জলজ চাষের অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই ও জলবায়ু-সহনশীল মৎস্য খাত উন্নয়নে দেশভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন।

কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সফল ‘দাউদকান্দি-কুমিল্লা প্লাবনভূমি মডেল’ পরিদর্শন করবেন। এ পরিদর্শনের মাধ্যমে তারা টেকসই জলজ চাষ এবং প্লাবনভূমির সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

1

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

2

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

3

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

4

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

5

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

6

তরমুজ চাষে অসিতের ভাগ্য বদল

7

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

8

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

9

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

12

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

13

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

14

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

15

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

16

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

17

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

18

ডোমারে স্লুইসগেট ধসে বিপাকে কৃষকেরা

19

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

20