কৃষি সময়
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সুনীল অর্থনীতিকে গুরুত্ব  

কৃষি সময় প্রতিবেদক
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় খাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। ২০২৫-২৬ অর্থবছরে এ বাবদ সংশোধিত বাজেট ছিল ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। আর চলতি অর্থ বছরে মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বক্তৃতায় এই প্রস্তাব তুলে ধরেন।

অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আমরা জাতীয় অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছি। দেশের আপামর জনসাধারণের প্রাণিজ আমিষের শতভাগ যোগান নিশ্চিতকরণসহ পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে এই খাতের ভূমিকা অপরিসীম। মৎস্য ও প্রাণিজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫৬ লাখ ৩৫ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদন।

তিনি আরও বলেন, সুনীল অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করে সরকার গভীর সমুদ্রে টুনা ও পেলাজিক মাছ আহরণে বাণিজ্যিক ভেসেল পরিচালনা, সামুদ্রিক শৈবাল চাষের সম্প্রসারণ এবং ২০৩০ সালের মধ্যে মৎস্য রপ্তানি আয় ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কুয়াকাটা ও সলিমপুরকে নতুন সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা এবং মাতারবাড়িতে আধুনিক মৎস্য বন্দর স্থাপনের মাধ্যমে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হবে। সমুদ্র সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে কক্সবাজার জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাছ অবতরণ কেন্দ্রের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

2

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

3

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

4

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

5

আট মাসের কাজ শেষ হয়নি চার বছরে

6

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

7

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

8

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

9

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

10

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

11

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

14

শিবির থেকে ৯ নেতার বিদায়

15

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

16

কোয়েল,কম্পোস্ট সার তৈরিতে জরিনার সাফল্য

17

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

18

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

19

৫দিন বৃষ্টিপাতের আভাস

20