কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিশাল আকৃতির প্রায় ২৯ কেজি ওজনের একটি ইয়েলোফিন টুনা মাছ বিক্রি হয়েছে ৪০ হাজার টাকা। 

শুক্রবার কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে বিক্রির জন্য এটি নিয়ে এলে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

মনি ফিস মৎস্য আড়তের ম্যানেজার মিজান জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কিনেছেন কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী ইসমাইল। তিনি জানান, এটি উন্নত মানের ইয়েলোফিন টুনা। বাজারে এ মাছের ভালো চাহিদা রয়েছে। আশা করি লাভজনক দামে বিক্রি করতে পারব।

গত ২৮ জুলাই কুয়াকাটা সংলগ্ন পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি এফবি সজিব নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারের মাঝি জীবন মাছটি কুয়াকাটা মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।

এত বড় টুনা মাছ দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই জানান, কুয়াকাটা এলাকায় এর আগে এত বড় ইয়েলোফিন টুনা বিক্রির জন্য আসতে দেখেননি।

এফবি সজিব ট্রলারের মাঝি জীবন মাঝি জানান, তিন দিন আগে আমরা মাছ ধরতে গভীর সমুদ্রে যাই। গত পরশু পায়রা বন্দরের মূল চ্যানেলের কাছাকাছি জাল ফেলতেই এই বিশাল টুনা মাছটি ধরা পড়ে। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমরা আনন্দিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলের দ্রুতগতির মাছ। অনুকূল পরিবেশে এ মাছ উপকূলের কাছাকাছি চলে আসে এবং ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার বেগে সাঁতার কাটতে সক্ষম।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

1

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

2

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

3

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

4

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

5

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

6

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শ

7

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

8

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

9

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

10

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

11

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

12

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

13

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

14

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

15

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

16

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

17

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

18

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

19

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

20