কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের


ডেস্ক রিপোর্টঃ গত কয়েক দিনের টানা অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজারের মতো মৎস্যঘের ডুবে পানির সাথে সব মাছ বের হয়ে গেছে। এতে মাছ চাষীদের অন্তত ৯১ কোটি টাকার ক্ষয়ক্ষতি কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলো হলো চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়াসহ ১৫টি উপজেলা।  হঠাৎ এমন দুর্যোগে সর্বস্বান্ত হয়েছেন অনেক মৎস্যচাষী। 

চট্রগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ের জরিপ সুত্রে জানা যায়, টানা এক সপ্তাহেরও বেশি সময়ের বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত প্লাবিত হয়েছে ৯ হাজার ৯৩৩টি পুকুর, দিঘী ও জলাশয়। এর বাইরে তলিয়ে গেছে ৩২০টি মাছের ঘের। প্লাবিত হওয়া জলাশয়ের পরিমাণ ৪ হাজার ১১১ হেক্টর। সবচেয়ে বেশি জলাশয় ডুবে গেছে বাঁশখালীতে। দ্বিতীয় স্থানে রয়েছে সাতকানিয়া ও লোহাগাড়া। এ দুই উপজেলায় ৩ হাজারের বেশি পুকুর-জলাশয় পানিতে ডুবে গেছে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ৫ জুলাই থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রামের ১৫টি উপজেলার সবকটিতেই জলাশয়, মৎস্যঘের ও পুকুর ডুবেছে। প্রাথমিকভাবে পরিচালিত জরিপে এ বন্যার কারণে ৯১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।  

তালিকা অনুযায়ী পটিয়ায় ১ হাজার ৪৩৫টি জলাশয়, আনোয়ারায় ১ হাজার ১০০টি, কর্ণফুলীতে ৫৫৭টি জলাশয় ও চন্দনাইশে ৩৮৩ জলাশয় ডুবেছে। এসব জলাশয় থেকে বড় মাছ ভেসে গেছে ৩ হাজার ১২৩ টন। চিংড়ি ভেসে গেছে ৫৭০ টন। ৬০ লাখ টন মাছের পোনাও ভেসে গেছে। 

বাঁশখালীতে ৪১ কোটি ৫০ লাখ টাকা, সাতকানিয়ায় ১১ কোটি টাকা, লোহাগাড়ায় সাড়ে ৮ কোটি টাকা, কর্ণফুলীতে ৬ কোটি টাকা ও চন্দনাইশে ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জরিপে উঠে এসেছে। 

চট্রগ্রামের ক্ষতিগ্রস্থ ১৫টি উপজেলার মধ্যে অবকাঠমোগত ক্ষতি হয়েছে ৮৬ লাখ ৫০ হাজার টাকার। কেবল মাছ ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে ৬৫ কোটি টাকা। আর পোনার বিপরীতে ক্ষতির পরিমাণ ২৩ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

1

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

2

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

3

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

6

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

7

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

8

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

9

পানি বেড়ে তলিয়ে গেছে হাজার বিঘা ফসলি জমি

10

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

11

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

12

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

13

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

14

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

15

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

16

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

17

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

18

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

19

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

20