কৃষি সময়
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের চরাঞ্চল ও বিভিন্ন এলাকায় মরিচ চাষাবাদ বাড়ছে। বর্ষার শেষ সময়ে মরিচ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। কম সময়ে ফলন, কয়েক দফায় ফসল সংগ্রহ এবং বাজারে সারা বছর চাহিদা থাকায় এ চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছেন। 

জানা গেছে, জেলার ৯টি উপজেলায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে চৌহালী, বেলকুচি, কামারখন্দ, কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চল প্রধান। রোপা আমন ধান কাটার পর রবি মৌসুমে দেশীয় ও হাইব্রিড জাতের মরিচ চাষ করা হচ্ছে।

জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের খরিফ-১ মৌসুমে জেলায় ২৫১ হেক্টর জমিতে ২ হাজার ৮৬৯ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ১৭৫ হেক্টর জমির ফসল তোলা হয়েছে, যাতে উৎপাদন হয়েছে ১ হাজার ৯৪৫ টন মরিচ।

চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতার কারণে এ চাষাবাদে কিছুটা ক্ষতি হলেও কৃষি বিভাগের পরার্মশে কৃষকরা তা প্রতিরোধ করেছেন। 

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জৎগাজাতী গ্রামের কৃষক আব্দুল লতিফ জানান, হাইব্রিড মরিচ অল্প সময়ে ফলন দেয়। এতে লাভ বেশি হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

মাছুয়াকান্দি গ্রামের কৃষক মালেক বলেন, পরিচর্যা ও উৎপাদনে খরচ হলেও বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের কৃষক রঞ্জু জানান, ৫ শতাংশ জমিতে ৫ থেকে ৭ হাজার টাকা খরচে মরিচ চাষ করে ধানের চেয়ে বেশি লাভ পাওয়ায় তিনি আগামীতে আবাদ বাড়ানোর পরিকল্পনা করছেন।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন জানান, মাঠপর্যায়ে কৃষকদের সুস্থ-সবল চারা রোপণ, সুষম সার ব্যবহার ও সঠিক পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিকল্পিত চাষাবাদ ও সময়মতো বালাই দমন সম্ভব হলে অতিবৃষ্টির ক্ষতি কাটিয়ে কৃষকেরা ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন বলে মনে করেন এই দুই কৃষি কর্মকর্তা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

1

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

2

আশরাফুলের এক শসা ৫ কেজি

3

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

4

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

5

তরুণদের উদ্যোগ সড়ক ও প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

6

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্

7

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

8

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

9

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

10

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

11

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

12

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

13

১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

14

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

15

সাভারে নৌকা বিক্রির ধুম

16

কাঁচা মরিচের দাম করতে শুরু করেছে

17

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

18

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

19

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

20