কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

কৃষি সময় ডেস্কঃ 
কৃষি ও পল্লি খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বড় একটি অংশই খেলাপি হয়ে পড়েছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে এ খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি ৪৭ লাখ টাকা, যার প্রায় ৯১ শতাংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিতরণ করা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত জুন শেষে কৃষি ও পল্লি ঋণে ব্যাংকগুলোর মোট স্থিতি ছিল ৬৩ হাজার ৫৭৪ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৮ হাজার ৫৭৮ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ মোট স্থিতি ঋণের প্রায় ২৯ দশমিক ২২ শতাংশই খেলাপি। 

কৃষিঋণে খেলাপির ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। এসব ব্যাংকের মোট ৪০ হাজার ৯৭০ কোটি ৪৪ লাখ টাকা ঋণ স্থিতির বিপরীতে খেলাপি হয়েছে ১৬ হাজার ৮৩৪ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর কৃষিঋণের ৪১ শতাংশই এখন খেলাপি।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে কৃষিঋণের খেলাপি বেশি হওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এসব ব্যাংক তুলনামূলকভাবে আগ্রাসীভাবে ঋণ বিতরণ করে। অনেক ক্ষেত্রে গ্রাহক নির্বাচন ও ঋণ বিতরণের পর তদারকিতে ঘাটতি থাকে। ফলে ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহার না হয়ে অন্যত্র চলে গেলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা কমে যায়। বেসরকারি ব্যাংকগুলো এ বিষয়ে তুলনামূলকভাবে বেশি সতর্ক থাকে।

অন্যদিকে কৃষিঋণ আদায়ে বেসরকারি ব্যাংকগুলোর পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। ৪১টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কৃষি ও পল্লি ঋণের স্থিতি ২২ হাজার ৬০৩ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ হাজার ৭৪৪ কোটি টাকা, যা মোট ঋণের ৮ শতাংশ। আর দেশে কার্যরত আটটি বিদেশি ব্যাংকের ৮৫৭ কোটি ৬৩ লাখ টাকা স্থিতি ঋণের বিপরীতে কোনো খেলাপি ঋণ নেই।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

1

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

2

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

3

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

4

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

5

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

6

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

7

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

8

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

9

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

পাহাড়ে হাতির অভয়াশ্রম

12

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

13

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

14

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

15

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

16

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

17

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ

18

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

19

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

20