কৃষি সময়
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

নওগাঁ সংবাদদাতাঃ 
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককের জমির ৪ শতাধিক ফলদ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ওই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়,লক্ষীরামপুর গ্রামের কৃষক আব্দুল জলিল দেড় বিঘা জমিতে কলাগাছ চাষাবাদ করেন। ইতোমধ্যে এসব গাছে কলা ধরেছে। বেশকিছুদিন ধরে তিনি বাগান থেকে কলাও বিক্রি করছেন। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আব্দুল জলিলের। এনিয়ে নওগাঁ আদালতে মামলাও চলছে। এসব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে তার দেড় বিঘা জমির ফলন্ত কলা গাছ কেটে ফেলে। 

ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) খোরশেদ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

1

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

2

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

3

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

6

পেঁপে আর মাছ চাষে ১০ লাখ টাকা লাভের আশা ঈশ্বরের

7

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

8

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

9

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

10

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

11

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

12

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

13

পুকুরে মাছ চাষাবাদের গ্রাম

14

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

15

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

16

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

17

৪০৩ বস্তা সার জব্দ

18

সারসহ ২৩ পাচারকারী আটক

19

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

20