কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

কৃষি সময় ডেস্কঃ 

নওগাঁর বদলগাছী উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ১০ থেকে ১২ জন কৃষক তাদের উৎপাদিত ফসল হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কাঁচা ও পাকা পটলসহ লতাগুলো মাটিতে পড়ে রয়েছে। অধিকাংশ গাছের গোড়া কেটে দেওয়ায় ক্ষেতের গাছগুলো শুকিয়ে পড়তে শুরু করেছে। কয়েক দিন আগেও যেখানে সবুজে ভরা পটলক্ষেত ছিল, সেখানে এখন ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, গাছে সম্প্রতি ফলন শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে তারা এসব জমি থেকে গড়ে ৪০ থেকে ৫০ মণ পটল সংগ্রহ করে বাজারে বিক্রি করছিলেন। সেই আয় দিয়ে সংসারের ব্যয় নির্বাহ, সন্তানদের পড়াশোনা এবং কৃষিঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু এক রাতের ঘটনায় তাদের সেই আশা ভেঙে গেছে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে অস্তিত্ব সংকটে বন্যহাতি

1

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

2

বিশ্ববাজারে বড়লেখার উদ

3

মাশরুম চাষে রাজিবের সাফল্য

4

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

5

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

6

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

7

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

8

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

9

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

10

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

11

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

12

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

13

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

14

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

15

পাহাড়ে হাতির অভয়াশ্রম

16

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

17

হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ

18

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

19

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

20