কৃষি সময়
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ

কৃষি সময় ডেস্কঃ 
ফরিদপুরে পদ্মা নদীবেষ্টিত তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে এ বীজ বিতরণ করে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গায় স্থানীয় জনসাধারণের মধ্যে ৫০০টি বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং ৩০০টি তালবীজ রোপণ করা হয়।

চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল ও ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অদিতি হাসান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

1

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

2

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

3

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

4

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

5

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

6

পতিত জমি চাষাবাদে আনতে বিএডিসির উদ্যোগ

7

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

8

মজা সুপারির বাজারে ধস

9

কাঁচা মরিচের দাম করতে শুরু করেছে

10

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

11

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

12

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

13

বনে ফিরলো ২৪ পাখি

14

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

15

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

16

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

17

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

18

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

19

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

20