কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাসসঃ 
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। 

বিশেষ করে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা করা হয়।

আজ ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অব স্টেট (প্রতিমন্ত্রী) লুইজি দে'এরামো’র মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করা হয়।

আজ ঢাকায় প্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিরা কৃষক কার্ডের আওতায় আসবেন এবং কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা আরো জোরদারের সুযোগ রয়েছে।

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ  আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর মো. আল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

কৃষকের জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

হ্যাচিং এগ রপ্তানী শুরু

5

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

6

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

7

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

8

কোয়েল,কম্পোস্ট সার তৈরিতে জরিনার সাফল্য

9

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

10

২৮৮ বস্তা সার জব্দ

11

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

12

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

13

বোরো মৌসুমে জ্বালানিতে টান

14

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

15

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

16

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

17

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

18

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

19

বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজিপুরে কাঁচাবাজারে মুল্য বৃদ্ধি

20