কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : 'ভয়েস অব কাজিপুর' দুর্গম চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নে যমুনার ভাঙনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে 'ভয়েস অব কাজিপুর' গতকাল চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত যমুনা নদী ভাঙ্গন, বন্যা ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 

সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গন এলাকার অনেক পরিবার তাদের বসতবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খাদ্য সংকটই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতি বিবেচনায় 'ভয়েস অব কাজিপুর' তাদের জন্য জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়, যাতে সংকটময় সময়ে তারা কিছুটা স্বস্তি পেতে পারে। মানবিক সংগঠন 'ভয়েস অব কাজিপুর' এর উদ্যোগে ও অর্থায়নে দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। 

এ বিষয়ে ভয়েস অব কাজিপুর এর সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী এস এম শাহীন  বলেন, "প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভয়েস অব কাজিপুর বিশ্বাস করে, এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই সামান্য উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।"

ভয়েস অব কাজিপুর সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কল্যাণে সময়োপযোগী মানবিক উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে 'ভয়েস অব কাজিপুর' কাজ করে যাবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

1

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

2

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

3

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

4

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

5

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

6

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

7

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

8

পাখির গ্রাম কিশোরনগর

9

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

10

আদালতে সশরীরে হাজির মহিষ

11

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

12

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

13

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

14

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

15

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

16

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

17

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

18

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

19

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

20