কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

ভোলা সংবাদদাতাঃ 
মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় ফিশিং বোট জব্দ করা হয়। 

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় বুধবার এ ঘটনা ঘটে। 
আটক ব্যক্তিরা হলেনÑনোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশন উপজেলার মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।

জানা যায়, বেতুয়া ফিশারি ঘাট এলাকায় একটি বড় মৎস্যবোটে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চরফ্যাশন থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৯৩ বস্তা সার জব্দ করে এবং বোটে থাকা চারজনকে আটক করে। সকালে জব্দ করা সার ও ব্যবহৃত ট্রাকসহ আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং পাচারের সময় ২৯৩ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ঘাটে থাকা বোটটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ দ্রুত নির্মাণ করা হবে : বাণিজ্য

1

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

2

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

3

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

4

মাদারীপুরে দেশি মাছের আকাল

5

তিন বিভাগে বন্যার শঙ্কা

6

চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ

7

ইউজিসিতে নতুন তিন সদস্য

8

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

9

ভবদহে ডুবেছে মাছের ঘের

10

৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা

11

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

12

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

13

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

14

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

15

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

16

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

17

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

18

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

19

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

20