কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে নদী ভাঙন থেকে বসতবাড়ি ও কৃষি জমি রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। 

বুধবার বিকেলে চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অংশ নেন । ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে নিজেদের দিশেহারা অবস্থার কথা তুলে ধরে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকায় অবিলম্বে জিও টিউব স্থাপন করতে হবে। পাশাপাশি দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া নদীর এক পাশে টেকসই ডুবুরি বাঁধ নির্মাণ করতে হবে।

অংশগ্রহণকারীরা আরও দাবি করেন, নদীর বাঁকা অংশ ড্রেজিংয়ের মাধ্যমে সোজা করে একটি কার্যকর নদীশাসন প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন। তাদের মতে, এসব পদক্ষেপ গ্রহণ করা হলে ভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

২০২৪ সালের বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে প্রতি বছর ছোট ফেনী নদীর ভাঙনে অসংখ্য পরিবার বসতভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। তাদের দাবি, মুছাপুর রেগুলেটর পুনর্র্নিমাণ না হওয়া পর্যন্ত দ্রুত জিও টিউব ও ডুবুরি বাঁধ নির্মাণের মাধ্যমে অস্থায়ী সমাধান নিশ্চিত করা না হলে ইতালি মার্কেটসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিণের মাংস সহ আটক এক

1

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

2

আনছার আলীর আম যাচ্ছে বিশ্ববাজারে

3

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

4

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

5

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

6

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

7

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

8

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

9

নার্সারির গ্রাম বাসুদেবপুর

10

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

11

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

12

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

13

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

14

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

15

দেশের তিন পাটকল আবার চালু হচ্ছে

16

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

17

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

18

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

19

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

20