কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

মৌলভীবাজার প্রতিনিধিঃ মাল্টা,কমলা,লেবু চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন রাজু আহম্মেদ নামে এক কৃষি উদ্যোক্তা। শুন্য থেকে শুরু করে এই চাষাবাদের মাধ্যমে বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। গড়েছেন বিশাল বাগান। সফল এই উদ্যোক্তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামে।

জানা যায়,রাজু এক সময় ব্যবসায় লোকশান দিয়ে কৃষিতে ভাল কিছুু করার প্রত্যায়ে মাঠে নামেন। স্থানীয় কৃষি অফিসের পরামর্শে মাল্টা, কমলা ও লেবুর চাষাবাদ শুরু করেন। প্রায় এক একর জমিতে ৯০টি চারা রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় তার। শুরুতে পরিবারের সদস্যসহ অনেকেই এই উদ্যোগ নিয়ে সংশয়ে ছিলেন । পরিশ্রম আর পরিকল্পনার সুফল পেতে শুরু করেন তিনি। । এরপর সময়ের সঙ্গে সেই সংশয় কেটে যায়। 

এই চাষাবাদের শুরুতে মাত্র দুই লাখ টাকা বিনিয়োগ করেছিলেন রাজু। এখান থেকে মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই লাখ টাকার ফল বিক্রি করেন। বাগান বড় করার স্বপ্ন দেখতে থাকনে এই উদ্যোক্তা। এখন তার বাগানে ৭শ’র বেশি মাল্টা, কমলা ও লেবুর গাছ হয়েছে।  মৌসুমে তার বাগানের উৎপাদিত ফল স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করেন। বাগান থেকে প্রতিবছর কয়েক লাখ টাকা আয় করছেন। নিজের আয় রোজগারের টাকা দিয়ে গড়েছেন বাড়ি। উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি জৈব সার ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন। মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং ফলন বাড়াতে নিজেই জৈব সার তৈরি করছেন। এখন তিনি এলাকায় পরিচিত একজন সফল কৃষি উদ্যোক্তা।

রাজু বলেন, ‘এই মাল্টা-কমলার বাগান আমাকে শুধু আর্থিক স্বচ্ছলতাই দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি। আমি বিশ্বাস করি, দেশের মাটিতে, নিজের গ্রামেই থেকে সফল হওয়া সম্ভব। যুবকদের বলব, বেকার বসে না থেকে কৃষি কিংবা যেকোনো উদ্যোক্তা হন। ইনশাআল্লাহ, সফলতা আসবেই।’

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, রাজু আহমদ একজন অত্যন্ত পরিশ্রমী, আগ্রহী ও উদ্যমী কৃষি উদ্যোক্তা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় তিনি পরিকল্পিতভাবে মাল্টা ওয়ান জাতের বাগান গড়ে তুলেছেন। শুরু থেকেই রাজুকে উন্নতমানের চারা, সার, বালাইনাশক, সেচসুবিধা এবং নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হয়েছে। শুকনা মৌসুমে পানির সংকট মোকাবিলায় ডিপ ইরিগেশন ব্যবস্থা এবং জৈব সার ব্যবহারের জন্য ভার্মি কম্পোস্ট উৎপাদনেও সহায়তা করা হয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

1

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

4

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

5

তরুণদের উদ্যোগ সড়ক ও প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

6

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

7

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

8

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

9

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

10

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

11

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

12

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

13

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

14

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

15

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

16

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

17

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

18

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20