কৃষি সময়
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাঁচা মরিচের দাম করতে শুরু করেছে

কৃষি সময় ডেস্কঃ কাঁচা মরিচের ঝাঁজ কমতে শুরু করেছে। ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হতেই বাজারে এর প্রভাব পড়েছে। দীর্ঘ কয়েকদিনের ঊর্ধ্বমুখী দামের পর মাত্র একদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের খুচরা দাম কেজিপ্রতি ১৩০ টাকা পর্যন্ত কমেছে।

 ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার আরও স্থিতিশীল হতে পারে। তবে কৃষকরা আশঙ্কা করছেন, অতিরিক্ত আমদানির ফলে স্থানীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়তে পারে

মঙ্গলবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। যদিও কয়েকটি খুচরা দোকানে এখনও আগের তুলনায় বেশি দামে মরিচ বিক্রি করতে দেখা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, গত এক সপ্তাহ ধরে সরবরাহ সংকট, মৌসুমি উৎপাদন কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে সরবরাহ সীমিত থাকায় দেশি কাঁচামরিচের দাম দ্রুত বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছে যায়। সোমবারও একই দামে মরিচ বিক্রি হয়েছে। তবে ভারতীয় মরিচ বাজারে প্রবেশের পর সরবরাহ বাড়তে শুরু করায় দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।

আমদানিকারকদের দাবি, ভারত থেকে প্রচুর কাঁচামরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। ফলে সারা দেশের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে খামারির মৃত্যু

1

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

2

বলদা খাল এখন ময়লার ড্রেন

3

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

4

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

5

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

6

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

7

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

8

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

9

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

10

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

11

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

12

শখের ছাদবাগান এখন আয়ের পথ

13

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

14

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

15

ত্রিশালে জমজমাট পলো উৎসব

16

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

17

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

18

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

19

৫দিন বৃষ্টিপাতের আভাস

20