কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলায় অসময়ে লাউ চাষবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। এখানকার চিংড়ি ঘেরের পাড়ে লাউ এবং মাছ একসাথে চাষাবাদ করেও অনেক কৃষক বাড়তি আয় করছেন। কৃষকদের এসব লাউ চলে যাচ্ছে সারা দেশে। বাজারে ভাল দাম থাকায় এর মাধ্যমে মোটা অংকের টাকা ্য়া করছেন জেলার কৃষকরা। 

বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার মাঠজুড়ে এখন বাঁশ ও সুতা দিয়ে তৈরি মাচায় সবুজ লাউগাছের সমারোহ। গাছে ফুটেছে সাদা ফুল, আর নিচে ঝুলছে অসংখ্য লাউ। লাউয়ের মাচার পাশে কীটপতঙ্গ দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ফেরোমন ফাঁদ ব্যবহার করায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হচ্ছে উৎপাদিত লাউ। মাত্র ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই ফলন পাওয়ায় এ চাষাবাদে বাড়ছে কৃষকদের আগ্রহ।

কৃষকরা বলছেন,লাউ চাষাবাদে তেমন ঝুঁকি নেই। খরচও অন্য চাষাবাদের চেয়ে কম। ফলন এবং লাভও হয় বেশি। বিক্রি করতেও কোন কষ্ট নেই। এ কারনে এ জেলায় লাউ চাষাবাদের পরিধি বেড়েছে। স্থানীয় বাজার ও জমি থেকেই পাইকাররা লাউ কিনে নিয়ে যায়। 

শুধু সমতলের জমিই নয়। এ জেলায় মাছের ঘেওে এখন ব্যাপক পরিমাণ লাউ চাষাবাদ হচ্ছে। চিংড়ি সহ বিভিন্ন মাছের ঘেড়ের পাড়ে লাউ চাষাবাদ করছেন চাষীরা। এখানেও ফলন হচ্ছে আশানুরুপ। মাছ চাষের সাথে লাউ চাষাবাদ করে বাড়তি আয় করছেন চাষীরা। 
 
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলায় প্রায় ৭৮ হাজার মৎস্যঘের রয়েছে। সদর, কচুয়া, মোরেলগঞ্জ, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী, রামপাল, মংলা ও শরণখোলা উপজেলার এসব ঘেরের আইলে বর্তমানে পুঁইশাক, চালকুমড়া, ঢ্যাঁড়শ, পেঁপে, লাউ, টমেটো, করলা, শিম, বরবটি, বাঙ্গি, কলা, মিষ্টিকুমড়া, লালশাকসহ ২০ থেকে ২৫ ধরনের সবজির আবাদ হচ্ছে। একসময় অব্যবহৃত থাকা ঘেরের বাঁধ এখন কৃষকদের অতিরিক্ত আয়ের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে।

দক্ষিণাঞ্চলের অন্যতম সবজি উৎপাদনকারী  এ জেলার চাহিদা মিটিয়ে এখানকার বিভিন্ন ধরনের সবজি রাজধানী ঢাকাসহ সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। 

জেলার লাউচাষি বাদশা শেখ জানিয়েছেন, ঘেরের আইলে লাউ চাষ করায় প্রয়োজন হয় না আলাদা জমির। বর্ষার পানিতেও তেমন ক্ষতি হয় না গাছের। অফ সিজনে বাজারে সরবরাহ কম থাকায় পাওয়া যায় ভালো দাম।

প্রথমবার অফ সিজনে লাউ চাষ করে সফল হওয়া কৃষক বিনয় বালা জানিয়েছেন, প্রতিদিন ক্ষেত থেকেই লাউ কিনে নিয়ে যান পাইকাররা। এসব লাউ বাগেরহাটের বিভিন্ন বাজারের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালসহ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আগামী বছর আরও বেশি জমিতে লাউ চাষের পরিকল্পনা রয়েছে তার।

লাউ কিনতে আসা ক্রেতা রবিউল ইসলাম জানিয়েছেন, বাগেরহাটের অসময়ের লাউ আকারে বড় এবং স্বাদেও ভালো। রাসায়নিক কীটনাশকের ব্যবহার কম হওয়ায় কিনতে পারেন নিশ্চিন্তে। দাম কিছুটা বেশি হলেও মান ভালো হওয়ায় তা কিনছেন।

বাগেরহাট সদর উপজেলার বারাকপুর, শ্রীঘাট, পোলেরহাট ও সি অ্যান্ড বি বাজার জেলার অন্যতম বড় পাইকারি সবজির বাজার। এখানে কোটি টাকার সবজি কেনাবেচা হয়। প্রতিদিন ট্রাকযোগে সবজি চলে যাচ্ছে সারা দেশে। 

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় প্রায় ৯ হাজার ২৮০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। এর মধ্যে অফ সিজনের লাউ চাষ উল্লেখযোগ্য। বিশেষ করে চিংড়ি ঘেরের আইল ব্যবহার করে কৃষকেরা লাউ চাষ করছেন। একই জায়গায় উপরে লাউ এবং নিচে মাছ চাষ হওয়ায় উৎপাদন খরচ কমছে, জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং কৃষকেরা দ্বিগুণ লাভবান হচ্ছেন। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

1

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

2

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

3

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

4

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

5

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

6

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

বনে ফিরলো ২৪ পাখি

9

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

10

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

11

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

12

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

13

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

14

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

15

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

18

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

19

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

20