কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

গাইবান্ধ প্রতিনিধিঃ গাইবান্ধায় ১৫ বছর ধরে জলাবদ্ধতায় প্রায় ৮শ’বিঘা কৃষি জমিতে চাষাবাদ করতে পারছে না কৃষকরা। এতে প্রতি বছর কোটি টাকার ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। এমন অবস্থা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পান্তাপাড়া বিলে।

জানা যায়,বর্ষাও শুরুতেই এই বিলে পানি জমে যায়। পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় শুষ্ক মৌসুমেও  জমিতে জলাবদ্ধতা থাকে। ফলে দীর্ঘ দেড় দশক ধরে এই বিশাল এলাকাজুড়ে আমন চাষ বন্ধ রয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, বিলের পানি বের হওয়ার প্রাকৃতিক পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি। বিষয়টি নিয়ে তারা  স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বার বার বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। এমন অবস্থায় চাষাবাদ নিয়ে চরম ড়িাম্বনায় পড়েছে এখানকার দুই ইউনিয়নের শতাধিক কৃষক। 

ভুক্তভোগী কৃষকেরা জানান, দ্রুত খাল খনন ও পানি নিষ্কাশনের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হলে জমিগুলো আবারও চাষযোগ্য হয়ে উঠবে। স্থানীয় কৃষি অর্থনীতির চাকা সচল হবে। 
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

1

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

2

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

3

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

4

আনছার আলীর আম যাচ্ছে বিশ্ববাজারে

5

সিলিকাযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে

6

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

7

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

8

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

9

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

10

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

11

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

12

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

13

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

14

তরমুজ চাষে কৃষকের সাফল্য

15

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

বর্ষায় প্রাণিসম্পদের যেসব যত্ন ও সতর্কতা জরুরী

18

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

19

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

20