কৃষি সময়
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাঙামাটির জাম্বুরা যাচ্ছে সারাদেশে

 রাঙামাটি সংবাদদাতাঃ 
রাঙামাটিতে জাম্বুরায় বাম্পার ফলন হয়েছে এবার। স্থানীয় চাহিদা মিটিয়ে এ জাম্বুরা বাজারজাত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। এতে যেমন কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে, তেমনি লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও।

জানা যায়,চলতি বছর রাঙামাটিতে ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে ১৩ হাজার ৫০০ মেট্রিক টন জাম্বুরা উৎপাদিত হয়েছে। এতে কৃষক পর্যায়ে ২০ কোটি এবং ব্যবসায়ীদের ১০০ কোটি টাকার বাণিজ্য হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ আর অনুকূল আবহাওয়া ও উচ্চ ফলনের কারণে পাহাড়ে জাম্বুরা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

এখানকার পাহাড়ের উৎপাদিত জাম্বুরা টসটসে রসালো, আর মিষ্টি। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মজাদার। চাহিদা বেশি, তাই দামও বেশি। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাঙামাটির বৃহত্তর কাপ্তাই হ্রদ পেরিয়ে দূর পাহাড় থেকে নৌপথে জাম্বুরা এসে পৌঁছায় রাঙামাটি ট্রাক টার্মিনাল ঘাটে। সেখান থেকে শ্রমিকদের হাতবদল হয়ে তা সরাসরি লোড হচ্ছে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রাকে। প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক ফল রপ্তানি হচ্ছে সমতলে।

জাম্বুরার পাইকারি ব্যবসায়ী মো. সোহেল জানান, কিছুদিন আগেও জমজমাট ব্যবসা করতে পেরেছি। কারণ পরিবহনে তেমন খরচ হয়নি। কিন্তু এখন জ্বালানি তেল বৃদ্ধির কারণে পরিবহনের খরচও বেশি হচ্ছে। তবে সমতলে জাম্বুরার চাহিদা থাকায় এখনো ব্যবসা চলছে ভালোভাবে।
স্থানীয় জাম্বুরা চাষী সোহাগ চাকমা বলেন, রাঙামাটি খুচরা বাজারে তেমন দাম পাওয়া যায় না। তাছাড়া জাম্বুরা সংরক্ষণ করার জন্য এখানে কোনো হিমাগার নেই। তাই পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। তবে খুচরা বাজারে লাভ বেশি। একজোড়া জাম্বুরা ৪০ থেকে ৬০ টাকা বিক্রি করা যায়।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালন মো. মনিরুজ্জামান বলেন, জাম্বুরা একটা লাভজনক ফল। এ ফল সহজে পচে না। আর ফলন হয় ব্যাপক। রাঙামাটি চলতি বছর জাম্বুরার বাম্পার ফলন বলা যায়। উপযুক্ত আবহাওয়া আধুনিক চাষাবাদের কারণে উচ্চফলন সম্ভব হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের উচ্চফলনের পরামর্শ দিয়ে যাচ্ছে। জাম্বুরা বাজারে চাহিদা থাকায় ব্যবসা লাভজনক হচ্ছে। পাহাড়ে এখন জুম চাষিরা জাম্বুরা আবাদে আগ্রহ বাড়িয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

1

গাছ লাগানোই যার নেশা

2

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

3

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

4

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

5

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

6

হরিণের মাংস সহ আটক এক

7

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

8

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

9

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

10

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

11

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

12

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

13

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

14

২৫ জনে চলছে জেলার প্রাণিসম্পদ সেবা

15

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

16

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

17

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

18

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

19

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

20