কৃষি সময়
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
“ব্লাক রাইস” চাষে সফলতা পেয়েছেন আজমল কবির মনি নামে এক চাষী। তিনি এবার এক বিঘা জমিতে এ ধান চাষাবাদ করেছেন। ধানের ভাল ফলন দেখে বিভিন্ন এলাকার লোকজন আসছে এই ধান দেখতে। এই চাষীর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের বোতলার পাড় গ্রামে।

জানা যায়, ব্যতিক্রম কিছু করার আগ্রহ থেকেই তিনি এক বিঘা জমিতে কালো ধানের চাষ করেছেন। ধানের বীজ অনলাইনে দেখে আগ্রহ হয়েছে। পরবর্তী অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসে দেড় মাস আগে জমিতে লাগিয়েছিন তিনি।

পুষ্টিবিদদের মতে ব্লাক রাইস বা কালো ধানের চাল সাধারণত কালচে বা গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে। এর বাইরের স্তরে অ্যান্থোসায়ানিন নামের প্রাকৃতিক রঞ্জক থাকে, যা অ্যান্টিঅঙ্েিডন্ট হিসেবে পরিচিত। এ ছাড়া কালো চালে খাদ্য আঁশসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এ কারণে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে কালো চাল নিয়ে আগ্রহ বাড়ছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, নতুন কোনো জাতের ধান চাষের ক্ষেত্রে ফলন, উৎপাদন খরচ, রোগ বালাইয়ের প্রকোপ, স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা এবং বাজারদর গুরুত্বপূর্ণ বিষয়। এ সব দিক ইতিবাচক হলে কালো ধান কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারে।

ব্লাক রাইস চাষী কৃষক আজমল কবির মনি জানান, বাপ দাদা সারাজীবন দেশীয় বীজ দিয়ে ধান চাষ করে আসছেন। আমি ভিন্ন চিন্তা থেকে ব্লাক রাইস ধান লাগিয়েছি। এলাকার অনেকেই এ জাতীয় ধান লাগাতে নিষেধ করেছেন। তবুও তাদের কথা উপেক্ষা করে লাগিয়েছি। আশা করছি ফলন ভালো হবে। ভালো ফলন পেলে পরবর্তী বেশি পরিমাণে লাগানোর চিন্তা আছে। 

রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, ব্লাক রাইস বা কালো ধান বিঘায় ১৭-১৮ মণ হয়। ফলন কম হলেও বাজারদর প্রতি মণ আনুমানিক ১৫০০-১৬০০ টাকা হওয়ায় কৃষক পোষাতে পারেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

1

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

2

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

3

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

4

রাবির বৃত্তি তহবিলে ভূমিমন্ত্রীর ১০ লাখ টাকার অনুদান

5

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

6

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

9

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

11

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

14

কৃষকের এক হাজার কলাগাছ কর্তন

15

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

16

সাগরে জাল ফেললেই লোকসান

17

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

18

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

19

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

20