কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

সিংড়া সংবাদদাতাঃ 
নাটোরের সিংড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা কিনে সহপাঠীদের মাঝে বিতরণ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষচারা বিতরণ করা হয়।

জানা গেছে, লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের পাঁচ দিনে প্রতিদিন ১০ টাকা করে মোট ৫০ টাকা সঞ্চয় করা হয়। সেই সঞ্চিত টাকা দিয়ে শিক্ষার্থীদের পছন্দের বকুল ফুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। টিফিনের সামান্য টাকা সঞ্চয় করেও যে পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

1

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

2

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

3

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

4

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

5

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

6

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

7

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

10

যে কলেজে দেয়া হয় বাধ্যতামূলক কৃষি প্রশিক্ষণ

11

বোরো মৌসুমে জ্বালানিতে টান

12

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

13

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

14

বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্র

15

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

16

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

17

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

18

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

19

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

20