কৃষি সময়
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ

হবিগঞ্জ সংবাদদাতাঃ 
হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রকাশ্য পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। এতে এলাকার পরিবেশ বিপন্ন হয়ে উঠেছে। এ নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনিকভাবে এই অবৈধ কর্মকান্ড বন্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। যা নিয়ে স্থানীয়দেও মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

জানা যায়,উপজেলার পশ্চিমবাগ এলাকার বানিয়াচং শিবপাসা সড়কের পাশে একটি পুকুরে চারদিকে বেড়া দিয়ে দিনরাত পুরাতন ব্যাটারি পোড়ানো হচ্ছে। ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয়। পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের সময় নির্গত ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের মানুষ ভোগান্তিতে পড়ছেন। এ ছাড়া ব্যাটারি পোড়ানোর পর অবশিষ্ট বর্জ্য ও রাসায়নিক পদার্থের কারণে মাটি ও পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রমের কারণে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।

এ নিয়ে দীর্ঘদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও অজ্ঞাত কারনে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। 
স্থানীয়রা জানান,ব্যাটারি পোড়ানোর সময় গন্ধে দম বন্ধ হয়ে আসে। রাতে ধোঁয়ার গন্ধে ঘুম আসে না। আমরা এই ব্যাটারি কারখানার কারনে খুব সমস্যায় আছি। বার বার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না। 

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, ঘটনাস্থলে একদিন অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাব হোসাইন বলেন, এ বিষয়ে বানিয়াচং থানাকে অবহিত করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

1

লালমনিরহাটে ৪ লাখ ১২ হাজার টন ভুট্টা উৎপাদন

2

বৃষ্টির অভাবে আমন মাঠ ফেটে চৌচির

3

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

4

পেঁপের কম দামে লোকসানে কৃষক

5

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

6

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

7

ইউজিসিতে নতুন তিন সদস্য

8

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

9

বেগুন ক্ষেতে বিষ প্রয়োগ

10

পোকা চাষে শিমুলের মাসে আয় ২ লাখ

11

মাছ-কাঁকড়া ধরতে যেতে পারছেনা জেলেরা

12

জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর জমি

13

উত্তরাঞ্চলে কৃষি অর্থনীতির সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পু

14

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

15

মিশ্র ফল চাষে পিতা-পুত্রের সাফল্য

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

18

এলএনজি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

19

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

20