কৃষি সময়
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সীসা কারখানায় হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য

টাঙ্গাইল সংবাদদাতাঃ 
নিয়ম নীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলে গহীন বনের ভিতর গড়ে তোলা হয়েছে অবৈধ সীসা কারখানা। যেখানে বিষাক্ত পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। এসময় কারখানাটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও ক্ষতিকর রাসায়নিকের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে বিষাক্ত কালো ধোঁয়ায় বনের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংসের উপক্রম হয়েছে। এ নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাাচ্ছেন না। 

জানা যায়,জেলার ঘাটাইল উপজেলার কামালপুর মালিরচালা এলাকার গহীন বনে বিষাক্ত পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অবৈধ কারখানা গড়ে উঠেছে। এখানে প্রতিদিন বিপুল পরিমাণ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। এসময় এই কারখানা থেকে প্রচন্ড ঝাঁঝালো ধোঁয়া বের হচ্ছে। যার গন্ধে মানুষের দম আটকে আসে। দীর্ঘদিন ধরে কারখানাটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও ক্ষতিকর রাসায়নিকের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে বিষাক্ত কালো ধোঁয়ায় বনের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য ধ্বংসের উপক্রম হয়েছে। এমন সমস্য তুলে ধরে কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয়রা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন। কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না। 

স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের ছত্রছায়ায় বনের ভেতরের জমি ভাড়া নিয়ে কোনো ধরনের পরিবেশগত অনুমোদন ছাড়াই পুরোনো ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করছেন ঢাকার এক ব্যবসায়ী। কারখানাটিতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক মিলিয়ে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, কিছুদিন আগে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন। তবে কিছুদিন বন্ধ থাকার পর আবারও অদৃশ্য ক্ষমতার জোড়ে কারখানাটির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে ব্যাটারি ভেঙে অ্যাসিড, প্লাস্টিক ও সীসা আলাদা করেন শ্রমিকেরা। পরে রাতের আঁধারে মাটির গর্তের চুল্লিতে এসব উপাদান পোড়ানো হয়। এ সময় পুরো এলাকায় তীব্র ঝাঁঝালো ও বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়ে।

পরান নামের স্থানীয় এক অধিবাসী বলেন, 'দিনে ব্যাটারির অ্যাসিড ও সীসা আলাদা করে রাতে পোড়ানো হয়। বিষাক্ত ধোঁয়ায় আশপাশের ফসলি জমি ও বনের গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে।'

এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, 'ঘাটাইলের ওই সীসা কারখানাটি সম্পূর্ণ অবৈধ। রাতের আঁধারে ব্যাটারি পোড়ানো হয় বলে তাৎক্ষণিক অভিযান চালনা কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও আমরা দ্রুত সময়ের মধ্যে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শসা চাষে কৃষকের মুখে হাসি

1

বাগান সৃজনের নামে কাটা হচ্ছে গাছ

2

পানিতে ডুবেছে কৃষকের স্বপ্ন

3

হালদা হবে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ

4

মিশ্র ফল চাষে পিতা-পুত্রের সাফল্য

5

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

6

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

7

সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ

8

পানির গর্তে পড়া দুই হাতি উদ্ধার

9

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

10

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

11

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

12

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

13

গারো পাহাড়ে পাথর বালু লুটের মহোৎসব

14

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

15

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

16

কলার দামে হতাশ চাষীরা

17

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

20