কৃষি সময়
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ক্ষতির মুখে পেঁয়াজ রসুন চাষীরা

সরীয়তপুর সংবাদদাতাঃ 
শরীয়তপুরের কয়েক দিনের বৃষ্টিতে রসুন ও পেঁয়াজ চাষিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। জমিতে সদ্য রোপণ করা বীজ ও চারা পানি জমে পচে যাচ্ছে । কোথাও সেচপাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা করছেন কৃষকেরা, আবার কোথাও নষ্ট হয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে হতাশায় দিন কাটছে তাদের। একদিকে গত মৌসুমের লোকসান, অন্যদিকে নতুন মৌসুমের শুরুতেই টানা বৃষ্টির ধাক্কায় তারা চরমক্ষতির মুখে পড়েছেন।

জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতি কাটিয়ে নতুন করে আবাদে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, গত মৌসুমে রসুন ও পেঁয়াজের দাম কম থাকায় উৎপাদন খরচও তুলতে পারেননি অনেকে। সেই লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার আগাম আবাদ করেছিলেন তারা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে নতুন করে ক্ষতির মুখে পড়েছেন। শুধু উৎপাদিত ফসলই নয়, নতুন করে আবাদ করতে হলেও প্রয়োজন হবে বীজ, সার ও জমি প্রস্তুতের অতিরিক্ত খরচ।

সরেজমিনে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে অনেক জমি জলমগ্ন হয়ে আছে। পানির নিচে তলিয়ে রয়েছে রসুন ও পেঁয়াজের ক্ষেত। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, আবার কোথাও মাটিতে লুটিয়ে পড়েছে সদ্য গজানো চারা। জমি থেকে পানি সরাতে সেচপাম্প বসিয়ে কাজ করছেন কৃষকেরা। তবে পানি নিষ্কাশনের চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করা যাচ্ছে না।

নড়িয়া উপজেলার পাশের ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁ এক সপ্তাহ আগে তিনি দুই বিঘা জমিতে রসুনের আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে তার পুরো আবাদ এখন পানির নিচে।

জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পাম্প বসিয়েছেন। পানি কমলে কিছু রসুন টিকে যাওয়ার আশা করছেন তিনি।

আহম্মদ খাঁ বলেন, এইবার আমাগো অনেক বড় ক্ষতি হইলো। গতবার রসুন আবাদ করে খরচও ওঠে নাই। এইবার আশা কইরা লাগাইছিলাম, এমন ক্ষতি হইবো ভাবতে পারি নাই। আমাগো আশা, কৃষি বিভাগ যেন আমাগো বিনামূল্যে নতুন করে বীজ আর সার দেয়।

উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়া বলেন,চলতি বছর ১৬০ শতাংশ জমিতে রসুনের আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। টানা বৃষ্টিতে ৪০ শতাংশ জমি ভালো থাকলেও বাকি ১২০ শতাংশ জমি পানির নিচে তলিয়ে গেছে। এক কানি (১৬০ শতাংশ) জমির গন্ডা পাঁচেক (৪০ শতাংশ) জমি শুধু টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকার সবই ধার করে রসুন আবাদ করেছি। এখন আমাগো কোনো গতি নাই। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, টানা বৃষ্টিপাতে শরীয়তপুরের বেশকিছু ফসলিজমি বিশেষ করে রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুরিপানায় আটকা কৃষকের ভাগ্য

1

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

পোকা চাষে শিমুলের মাসে আয় ২ লাখ

4

মাছের বাজারে দিনে বেচাকেনা কোটি টাকা

5

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

6

লাউ চাষে মামুনের বাজিমাত

7

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

8

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্ত কার্যক্রম চলছ

9

অনিয়ম প্রমাণিত হলে বদলাবে সার ডিলারশিপ

10

১৯৮ বস্তা সার জব্দ

11

আধুনিক পদ্ধতিতে টমেটো চাষে লাভবান হচ্ছে কৃষক

12

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

13

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

14

বন্যায় মৃত্যু ৫১ জনের

15

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

16

এ বছর পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি: কৃষিমন্ত্রী

17

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

18

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

19

শতকোটি টাকার পানিফল বিক্রির সম্ভাবনা

20