কৃষি সময়
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংকটে জৈব সারে ঝুঁকছেন কৃষক

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
কুড়িগ্রামে রাসায়নিক সারের সংকটের কারনে বিকল্প হিসাবে বেড়েছে জৈব সারের ব্যবহার। কৃষকরা নিজেরাই তৈরি করছেন এই সার। যা ব্যবহারে সবজি সহ ফসল উৎপাদনে ভাল ফলনও মিলছে। এতে একদিকে যেমন রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে, অন্যদিকে মাটির স্বাস্থ্য সুরক্ষা সহ উৎপাদন খরচ কমছে। ফলে চাষীরা লাভবান হচ্ছেন। 

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে জেলার সার সংকটকে কেন্দ্র করে প্রায় প্রতিটি উপজেলায় আন্দোলন-বিক্ষোভ হয়েছে। সকাল থেকে ডিলারের দোকান ও গুদামে অপেক্ষা করেও সার পাননি অনেক কৃষক। কোথাও কোথাও সার না পাওয়ার ক্ষোভে বিক্ষোভ ও গুদামে ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনায় একাধিক কৃষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে হয়রানি ও আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি সময়মতো ফসলের পুষ্টি চাহিদা পূরণ করতে জৈব সারের ব্যবহার বাড়াচ্ছেন কুড়িগ্রামের কৃষকরা।

মৌসুমের শুরু থেকে সারের জন্য কৃষকরা হন্য হয়ে বিভিন্ন স্থান ঘুরছেন। চাহিদামতো তারা রাসায়নিক সার পাচ্ছেন না বলে অভিযোগ। এমন অবস্থায় তারা চাষাবাদ ঠিক রাখতে রাসায়নিক সারের বিকল্প হিসাবে নিজেদেও তৈরি জৈব সার ব্যবহার করে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।  জেলার চাষীরা গরুর গোবর, কম্পোস্ট ও অন্যান্য জৈব উপাদান ব্যবহার করে শীতকালীন সবজি চাষ করছেন। কৃষকদের দাবি, জৈব সার ব্যবহারে তাদের ফসলের ফলনও ভালো হচ্ছে। এতে একদিকে যেমন রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে, অন্যদিকে সার সংগ্রহের ভোগান্তি থেকেও কিছুটা রেহাই মিলছে।

একই চিত্র রৌমারী, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এসব এলাকার কৃষকের অভিযোগ, সরকারি নির্ধারিত দামে চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। ফলে হয়রানি এড়াতে খোলাবাজার থেকে প্রয়োজনের তুলনায় কম সার কিনে জমিতে প্রয়োগ করছেন তারা। এতে ফসলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে জৈব সারের ওপর নির্ভরতা বাড়ছে।

ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রামের কৃষক মোত্তালেব, আমির হোসেন ও মনসুর আলীর সঙ্গে কথা বলে জানা যায়, পর্যাপ্ত রাসায়নিক সার না পাওয়ায় বাধ্য হয়ে তারা জৈব সার ও ম্যাগনেসিয়াম ব্যবহার করছেন। কেউ কেউ ইউরিয়ার বিকল্প হিসেবে ডিএপি সারও ব্যবহার করছেন। তাদের মতে, সঠিকভাবে জৈব সার প্রয়োগ করলে ফসলের উৎপাদন ভালো হয়।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, শীতকালীন ফসল উৎপাদনের জন্য জেলায় মোট ১৫ হাজার ৫০৯ টন সার বরাদ্দ পাওয়া গেছে। এর বাইরে অতিরিক্ত ৫০০ টন করে টিএসপি, ডিএপি ও এমওপি বরাদ্দ পেয়েছে কৃষি বিভাগ। এ বরাদ্দ কুড়িগ্রামের চাহিদার তুলনায় যথেষ্ট। তবে ফসল উৎপাদনে জৈব সারের গুরুত্ব অপরিসীম।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকিতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ জনজীবন

1

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

2

মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে লাভবান কৃষকরা

3

মানিকগঞ্জে মাটির উর্বরা শক্তি কমছে

4

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

5

১৫০০ বস্তা সার জব্দ

6

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

7

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

8

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

9

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

10

৫০ বছরের পুরোনো সবজি হাট

11

শখের ছাদবাগান এখন আয়ের পথ

12

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

13

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

14

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

17

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

20