কৃষি সময়
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

চট্রগ্রাম প্রতিনিধিঃ বৃষ্টি আর বন্যায় চট্রগ্রামে ৩ হাজারের বেশি পান বরজ তলিয়ে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে পান চাষাবাদ কার্যক্রম বন্ধের পাশাপাশি কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে।  

জানা যায়, জেলার পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীর উপজেলার মাঠে শত শত চাষী পান চাষাবাদ করেন। ফলনও হয় বেশ ভাল। এই কাজের মাধ্যমে আয় রোজগার করে চাষীদের সংসার চলে। তবে সাম্প্রতিক টানা বৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় এসব এলাকার তিন হাজারেরও বেশি পানচাষীর পানবরজ তলিয়ে গেছে। এতে পানগাছ পচে নষ্ট হওয়ায় উৎপাদন কার্যত বন্ধ হয়ে পড়েছে। প্রাথমিক হিসেবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রুুহুল আমিন নামে ক্ষতিগ্রস্ত এক পানচাষী জানান, একটি পানবরজ গড়ে তুলতে কয়েক লাখ টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু এবারের বন্যায় সেই বিনিয়োগ মুহূর্তেই শেষ হয়ে গেছে। অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে পানচাষ করেছিলেন। বরজ নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে চাষাবাদ শুরু করা এবং ঋণের কিস্তি পরিশোধ করা তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
বিভিন্ন উপজেলার পান বরজে এখনো জলাবদ্ধতা। কোথাও কর্দমাক্ত হয়ে আছে অনেক পান বরজ। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে চাষীরা।

পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পানবরজের তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির কাজ চলছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

1

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

2

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

5

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

6

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

7

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

8

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

9

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

10

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

11

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

12

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

13

ফরিদপুরে খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

14

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

15

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

16

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

17

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

18

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

19

হরিণের মাংস সহ আটক এক

20