কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে একটি খাল একটি খাল পুনখনন ও সংস্কার করায় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের সেচ সংকটের সমাধান হয়েছে। খালপাড়ে বৃক্ষ রোপন করায় এলাকায় সবুজ পরিবেশ ফিরে এসেছে। কৃষকরা বলছে এতে তাদেও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। 

জানা যায়, সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সীকান্দি লবাইরকান্দি থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা পর্যন্ত খাল পুনর্খনন করা হয়। দীর্ঘদিন খনন না করায় খালটি ভরাট হওয়ায় কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছিলেন না। এখন এটি পুনর্খননের ফলে সেই সংকট অনেকটাই দূর হয়েছে। খাল পুনর্খননে সেচে উন্নতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। 

ব্রাহ্মণচক গ্রামের কৃষক মো. মেরাজ উদ্দীন বলেন, দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় খালটি কার্যকারিতা হারিয়ে ফেলেছিল। সম্প্রতি খালটি পুনর্খনন করায় সেচব্যবস্থার উন্নতি হয়েছে। এতে চাষাবাদের খরচও কমবে। আগে পানির সংকটের কারণে যেসব জমিতে পুরোপুরি চাষাবাদ করা সম্ভব হতো না, সেসব জমিও এখন আবাদ করা যাবে। এ ছাড়া খালটি পুনর্খনন করায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, দীর্ঘদিন খালগুলো ভরাট থাকায় কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালটি পুনর্খননের ফলে সেই সংকট অনেকটাই দূর হয়েছে। এখন খালের আশপাশের জমিগুলোতে সেচ সুবিধা সহজলভ্য হবে। শুধু তাই নয়, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হতো। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

1

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

2

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

3

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

4

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

5

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

6

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

7

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

8

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

9

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

10

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

11

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

12

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

13

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

14

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

15

সোনামসজিদ দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

16

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

17

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

18

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

19

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

20