কৃষি সময়
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ জাতের আম। দেশব্যাপী ব্যাপক চাহিদা থাকায় এমন দামে বিক্রি হচ্ছে এই আম। এতে স্থানীয় চাষীরা ভাল লাভবান হচ্ছেন। 

পোরশার নোচনাহার বাজার এখন জম-জমাট। স্থানীয় চাষী ও বাগান মালিকরা কাকডাকা ভোর থেকে এই আম বাজারে তাদের উৎপাদিত বারি-৪ জাতের আম নিয়ে আসছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এই বাজার ও সরাসরি বাগান থেকে এসব আম সংগ্রহ করছেন। নোচনাহার আমের হাটে বর্তমানে বারি-৪ জাতের আম মানভেদে প্রতি মণ বিক্রি হচ্ছে ৫-৬ হাজার টাকা দরে। 

চাষিরা জানান, মৌসুমের শেষ দিকে বারি-৪ আমের চাহিদা ও বাজারমূল্য অন্যান্য জাতের তুলনায় বেশ চড়া। প্রতি মণ আম ৫-৬ হাজার টাকায় বিক্রি করতে পেরে তারা খুশি। তবে সার, কীটনাশক ও বাগান পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি পড়েছে বলে জানান তারা।

অন্যদিকে পাইকারি ক্রেতারা জানান, পোরশার নোচনাহার বাজারের আমের মান ও স্বাদ উন্নত হওয়ায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় তারা প্রতি বছরই আম কিনতে আসেন। বেশি দাম দিয়ে কিনলেও বাজারে আমের চাহিদা থাকায় লোকসানের আশঙ্কা কম।

পোরশা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার নোচনাহারসহ বিভিন্ন আমবাজারে শত শত কোটি টাকার বাণিজ্য হচ্ছে। আম পরিবহন ও বিপণনে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

1

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

2

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

3

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

4

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

5

পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

6

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

7

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

8

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

9

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

10

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

11

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

12

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

13

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

14

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

15

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

16

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

17

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

18

ভারতীয় গরু-মহিষসহ ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

19

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

20