কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেলের দাম বাড়লো ৯০ ডলার

কৃষি সময় ডেস্কঃ আবারও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে বিশ্ববাজারে ।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম প্রয় ২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছায়। গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে উঠেছে। গত সপ্তাহে এর দাম বেড়েছিল ১৫ দশমিক ৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কাই বাজারে অস্থিরতা তৈরি করেছে। আইএনজির বিশ্লেষকরা বলেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমার কোনো লক্ষণ না থাকায় ব্রেন্টের দাম ৯০ ডলারের ওপরে উঠেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির একটি অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুটি তেলবাহী জাহাজ বিস্ফোরিত হয়ে অচল হয়ে গেছে। তবে রয়টার্স এ ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। ফলে এই পথে অস্থিরতা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

1

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

2

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

3

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

4

৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

5

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

6

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

7

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

8

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

9

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

10

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

11

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

12

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

13

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

14

কচুরিপানায় আটকা কৃষকের ভাগ্য

15

২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

16

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

17

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

18

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

19

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

20