কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

বগুড়া সংবাদদাতাঃ 
গাছ কেটে বগুড়ার শেরপুরে পরিযায়ী শামুকখোল পাখির বাসা,ডিম ভাঙা ও বাচ্চা মারা যাবার অভিযোগ উঠেছে। উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। বন বিভাগ এতে জড়িতদেও বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা দেবার ঘোষনা দিয়েছে। 

জানা গেছে, শেরপুরের রামনগর গ্রামের হায়েদ আলীর ১৬ শতক জমিতে গড়ে উঠেছে পাখিদের ওই কলোনি। এক যুগ আগে থেকে এই গ্রামে পরিযায়ী পাখির আনাগোনা শুরু। এখানকার প্রাচীন পিতরাজ, জলপাই, বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছে বাসা বাঁধে পাখিগুলো। স্থানীয়দের দাবি, সেখানে এখন প্রায় ৫০০ গাছে আছে পাখির বাসা। এর মধ্যে শামুকখোলই বেশি। বর্ষা মৌসুম এই পাখির প্রজননকাল হওয়ায় এই সময়ে এগুলো বাসা বাঁধে। ছানা বড় হলে সেপ্টেম্বরের পর থেকে বাসা ছাড়তে থাকে শামুকখোল।

ওয়ারিশ সুত্রে সম্প্রতি হায়েদের সন্তানেরা ওই জমির সাতটি গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এরপর এগুলো করাতকল দিয়ে কাটা শুরু হয়। এ সময় মগডাল থেকে পাখিদের শতাধিক বাসা মাটিতে পড়লে ভেঙে যায় অনেক ডিম। বেশকিছু ছানা মারা গেছে বলে স্থানীয়রা জানালেও এর সুনির্দিষ্ট সংখ্যা তারা বলতে পারেনি।

পাখির আবাসস্থল ভাঙ্গার বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কথা বলতে রাজি হননি।
তবে এ নিয়ে স্থানয়ি পরিবেশবাদীদের প্রতিবাদের মুখে বন বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা করার ঘোষনা দিয়েছেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

3

বজ্রপাতে খামারির মৃত্যু

4

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

5

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

6

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

7

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

8

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

9

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

10

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

11

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

12

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

13

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

14

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

15

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

16

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

17

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

18

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

19

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

20