কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

যশোর প্রতিনিধিঃ যশোরে অসুস্থ হনুমান কে চিকিৎসা দিয়ে বনে পাঠিয়েছে এক সংবাদ কর্মী। সোমবার যশোরের কেশবপুর ত্রিমোহিনী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়,বুকে রক্তাক্ত জখম অবস্থায় হনুমানটি শহরের ত্রিমোহিনী মোড়ে এসে মানুষের সহযোগিতা পাওয়ার জন্য ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে এগিয়ে গেলেই তার কাঁধে উঠে বসে। তখন সংবাদকর্মী হনুমানটিকে নিয়ে ফার্মেসিতে নিয়ে যান। দ্রুত ফার্মেসির কর্মচারীরা চিকিৎসা শুরু করেন।

প্রাথমিক চিকিৎসার পর হনুমানটি নিজেই বনে ফিরে যায়। 


সংবাদকর্মী আব্দুর রহমান বললেন, হনুমানটির কাছে যাওয়া মাত্রই কাঁধে উঠে বারবার মাথা এবং শরীরে হাত বোলাতে থাকে। তার এমন আকুতিতে দ্রুত ফার্মেসিতে নিয়ে যাই। সেখানে ফার্মেসির মালিক আনোয়ার হোসেনসহ কর্মচারীরা হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

আলফা মেডিক্যাল ফার্মেসির চিকিৎসক আনোয়ার হোসেন জানান, হনুমানটির ক্ষত স্থানে ভায়োডিন ও লেবালন পাউডার লাগানোর পর স্বস্তিবোধ করতে থাকে। পরে সুস্থ বোধ করায় হনুমানটি তাদের দলে ফিরে যায়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

1

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

2

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

3

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

4

সাভারে নৌকা বিক্রির ধুম

5

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

6

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

7

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

8

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

9

জেলের জালে ধরা এক মণের কাতলা

10

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

11

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

12

৫দিন বৃষ্টিপাতের আভাস

13

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

14

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

15

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

16

পবিপ্রবি শিক্ষার্থীদের বাস ভাসা মওকুফ

17

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

18

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

19

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

20