কৃষি সময়
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত অবৈধ বাঁধ অপসারণ

কৃষি সময় ডেস্কঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে জলজ প্রাণী, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে বন বিভাগ। অভিযান চালিয়ে বনাঞ্চলের বিভিন্ন খালে নির্মিত ছোট-বড় সাতটি অবৈধ বাঁধ অপসারণের পাশাপাশি জবরদখলের উদ্দেশ্যে নির্মিত চারটি কাঠের ঘর উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফারমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বনাঞ্চলের বিভিন্ন খালে অবৈধভাবে এসব বাঁধ নির্মাণ করে মাছ আহরণ করা হচ্ছিল। বাঁধের কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। এতে বনাঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছিল।

অভিযানের সময় পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফারমা বনাঞ্চলের ভেতর ও সংলগ্ন বিভিন্ন খালে অবৈধভাবে নির্মিত সাতটি বাঁধ শনাক্ত করা হয়। পরে বড় ও ছোট শাখা খাল থেকে বাঁধগুলো কেটে অপসারণ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গলাচিপা পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, স্থানীয়ভাবে মাছ আহরণের উদ্দেশ্যেই সাধারণত এসব বাঁধ নির্মাণ করা হয়। শীত মৌসুম শেষে মাছ ধরার কার্যক্রম শেষ হলে স্থানীয়রা বাঁধগুলো অপসারণ করে দেন। তবে বর্ষা মৌসুম শুরু হলে একই স্থানে আবার বাঁধ নির্মাণের প্রবণতা দেখা যায়, যা সংরক্ষিত বনাঞ্চলের জন্য উদ্বেগের বিষয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

1

জমজমাট করলার পাইকারি বাজার

2

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

3

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

4

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

5

নদী দখলের মহোৎসবে

6

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

7

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

8

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

9

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

10

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল সহায়তা

11

চাঁদপুরে আখ চাষাবাদের পরিধি বাড়ছে

12

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

13

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

14

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

15

টঙ্গীর পশু-পাখির হাটে হাঁসের রাজত্ব

16

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

17

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

18

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

19

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

20