কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চায়না দুয়ারি জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে নৌ পুলিশ ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে।

এসব অবৈধ জাল উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 
দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ রোববার দিনব্যাপী দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে।  অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত এসব চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং নদীতে বেআইনি মাছ শিকার বন্ধে পদ্মা নদীতে নৌ পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

1

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

2

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

3

গবাদিপশু নিয়ে বিপাকে মৌলভীবাজারের মানুষ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

6

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

7

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

8

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

9

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

10

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

11

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

12

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

13

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

14

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

15

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

16

বনের গাছ চুরির হিড়িক

17

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

18

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20